Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
নরেন্দ্র মোদি

‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির

জরুরি অবস্থা জারির ৪৪তম বার্ষিকীতে সংসদে ভাষণ নরেন্দ্র মোদির৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৯, ২২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৯, ২২:২৩

options
link
‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার সংসদে ভাষণ দিতে ওঠেন নরেন্দ্র মোদি৷ এবং কাকতালীয় ভাবে এদিনই জরুরি অবস্থা জারির ৪৪তম বার্ষিকী৷ ফলে কোনওভাবেই সুযোগ নষ্ট করলেন না প্রধানমন্ত্রী৷ বাগে পেয়ে জরুরি অবস্থা জারি নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন নরেন্দ্র মোদি৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনার করে জানালেন, কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য একজন দেশের হৃদয়কে চূর্ণ করেছিলেন৷ দেশের মানুষের সঙ্গে ক্ষমার অযোগ্য অন্যায় করা হয়েছিল৷ এই দাগ কোনওদিন মোছা যাবে না৷

[ আরও পড়ুন: শিশুমৃত্যুর প্রতিবাদের মাশুল! বিহারে এফআইআর দায়ের ৩৯ জন সন্তানহারার বিরুদ্ধে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবারের ভাষণে দলের শাসনকালে দেশের একাধিক উন্নয়মমূলক কাজের খতিয়ান তুলে ধরে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷ এদিন তারও পালটা দেন প্রধানমন্ত্রী৷ বহরমপুরের সাংসদের বক্তব্য উল্লেখ করে নরেন্দ্র মোদি কটাক্ষের সুরে জানান, অধীর চৌধুরি কংগ্রেসের অনেক সাফল্য তুলে ধরেছেন৷ কিন্তু জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করতে ভুলে গিয়েছেন৷ সংসদের জবাবি ভাষণে মোদি বলেন, ‘‘কারা জরুরি অবস্থা জারি করেছিল? কারা সংবিধানকে পদদলিত করেছিল? কারা সংবাদমাধ্যম এবং দেশের আইন ব্যবস্থার কণ্ঠরোধ করেছিল? ওই অন্ধকারাচ্ছন্ন দিনগুলি দেশের মানুষ ভুলতে পারবে না৷ কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ২৫ জুন রাতে দেশের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করা হয়েছিল৷’’

[ আরও পড়ুন:  মহিলার মোবাইল চুরি সরকারি ক্লার্কের! ভাইরাল বেধড়ক মারের ভিডিও ]

এখানেই শেষ নয়, বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে ‘সুপার এমার্জেন্সি’ জারির যে অভিযোগ করছে, এদিন সেই সামালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, ‘‘জরুরি অবস্থার মতো এই সরকার কোনও সাধারণ মানুষকে কারাবন্দি করে না৷ গণতন্ত্রকে মর্যাদা দিয়েছে সরকার৷ আইনানুযায়ী দোষীরা শাস্তি পেয়েছে৷’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.