সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নোবেল পাওয়া নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব৷ কিন্তু খোদ নোবেল প্রাপক এই বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ করেননি৷ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেবল বলেছিলেন, “অবিশ্বাস্য একটি ব্যাপার না?” কিন্তু তারপর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন বব ডিলান৷ এবার নিজের নোবেল প্রাপ্তি নিয়ে মতামত দিলেন শিল্পী৷ নোবেল নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়ে বলেছেন, ডিসেম্বরে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অবশ্যই উপস্থিত থাকতে চান৷
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় সাহিত্যে নোবেল প্রাপক হিসাবে নাম ঘোষণা হয় ডিলানের৷ কিন্তু পুরস্কার ঘোষণার পর থেকেই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সঙ্গীতশিল্পী৷ আর তাঁর এই ব্যবহারের জন্য যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল সুইডিশ অ্যাকাডেমি৷ অ্যাকাডেমির এক সদস্য ডিলানকে ‘অভদ্র ও উদ্ধত’ বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন৷
ডিসেম্বর মাসের ১০ তারিখ স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে৷ সেই মঞ্চেই এবার দেখা মিলবে ডিলানের৷ প্রাথমিক সম্মতি জানিয়ে ডিলানও বলেছেন, যদি সম্ভব হয় তিনি নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ আর এতেই আশায় বুক বাঁধছেন ডিলান ভক্তরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন