সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উৎসব জায়গা করে নিল রাষ্ট্রসংঘের দফতরেও৷ এই প্রথমবার দিওয়ালির আলো জ্বলে উঠল সেখানে৷ প্রদীপের চিহ্ন সমেত নীল আলোয় ফুটে উঠল হ্যাপি দিওয়ালি-র বার্তা৷
রাষ্ট্রসংঘের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় উৎসব জায়গা পাওয়ায় খুশি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন৷ এই প্রয়াসের জন্য রাষ্ট্রসংঘকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ রাষ্ট্রসংঘের উদ্যোগে বেশ সাড়াও পড়েছে পথচারীদের মধ্যে৷ অনেকেই যেতে যেতে মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছেন এ দৃশ্য৷ দিওয়ালির দিন কোনও গুরুত্বপূর্ণ বৈঠক না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরপর থেকে এই দিনটাকে অপশনাল ছুটির দিন হিসেবেও স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে৷
এর আগে ভারতের উদ্যোগে পালিত হওয়া বিশ্ব যোগ দিবসেরও উদযাপন দেখা গিয়েছিল রাষ্ট্রসংঘে৷ তবে দিওয়ালির এই স্বীকৃতি যে সকল ভারতবাসীর জন্যই স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷
Happy Diwali!@UN celebrates Diwali for 1st time.
Thank you @UN_PGA for this initiative. pic.twitter.com/vPNaZojCj0— Syed Akbaruddin (@AkbaruddinIndia) October 29, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন