সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশা এবং তীব্র বায়ুদূষণে দুর্ঘটনার কবলে পড়ল ২০টি গাড়ি৷ বৃহস্পতিবার সকালে দিল্লির কাছাকাছি যমুনা এক্সপ্রেসওয়েতে ২০টি গাড়ি পরপর ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে৷ বেশ কয়েকজন আহত হয়েছে বলে এএনআই সূত্রে খবর৷
রাজধানীতে এখনও শীতের প্রকোপ প্রকট না হলেও ভোরে কুয়াশায় রাস্তাঘাট প্রায় কিছুই দেখা যায় না৷ সেই সঙ্গে বায়ুদূষণ তো রয়েইছে৷ দীপাবলির উৎসব শেষ হয়ে গেলেও আতসবাজির রমরমা এখনও অব্যাহত৷ যার ফলে ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে রাজধানী৷ ভোরের রাস্তায় তাই গাড়ি চালানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ এদিন সকালে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় কুয়াশা ও বায়ুদূষণে রাস্তা সঠিকভাবে দেখতে পাননি গাড়ির চালক৷ ফলে গাড়ি দাঁড়িয়ে যায়৷ আর তারপরই একের পর এক গাড়ি ধাক্কা মারতে শুরু করে সামনের গাড়িকে৷ ২০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে৷ আহত হয়েছেন অনেক যাত্রী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন