সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তিনি একজন আইনজীবী৷ কিন্তু ঠাকুরদার শেখানো চা খাওয়া তাঁর বড্ড পছন্দের৷ মশলা চা এবং আয়ুর্বেদিক চায়ে মজেই নেশাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত উপমা ভিড়ডি৷ সেদেশের মানুষকে ভারতীয় চায়ের মজা চাখিয়েই চলতি বছরের সেরা বিজনেস উওম্যানের খেতাব জিতে নিয়েছিলেন ২৬ বছরের এই তরুণী৷
অস্ট্রেলিয়ার মানুষকে ভারতীয় ভঙ্গিতে চা খাওয়ান তিনি৷ আর এতে বেশ মজাও পান৷ তাঁর হাতের ছোঁয়ায় চা যে সেদেশে এক শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ আয়ুর্বেদিক চা তাঁর ক্যাফের স্পেশ্যালিটি৷ কেবলমাত্র ভালবাসা, অর্থ এবং সাফল্য নয়, উপমার ক্যাফে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন