Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
মেট্রো

ফের মেট্রোর দরজায় আটকে গেল যাত্রীর হাত, আরপিএফের তৎপরতায় রক্ষা

এবার ঘটনাস্থল নেতাজি ভবন স্টেশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৯, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৯, ১৫:৩৪

options
link
ফের মেট্রোর দরজায় আটকে গেল যাত্রীর হাত, আরপিএফের তৎপরতায় রক্ষা zoom

নব্যেন্দু হাজরা: ফের সজল কাঞ্জিলালের স্মৃতি ফিরল মেট্রোয়। সকালের ব্যস্ত সময়ে রেকের দরজায় আটকে গেল এক যাত্রীর হাত। আরপিএফের তৎপরতায় কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। আতঙ্কিত যাত্রীরা। এদিকে দুপুরে সেন্ট্রাল স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাঘাত ঘটে মেট্রো চলাচলে।

[ আরও পড়ুন: ভিডিও পোস্টে আত্মহত্যার চেষ্টা, তা রুখে যুবকের প্রাণ বাঁচাল ফেসবুক]

ঘড়িতে তখন সকাল সাড়ে ন’টা। নেতাজি ভবন স্টেশনে এসে পৌছায় এক মেট্রো। সকালের ব্যস্ত সময়ে ট্রেনে ভিড় ছিল যথেষ্টই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের পর যথারীতি নেতাজি ভবনের স্টেশন ছেড়ে গন্তব্যের দিকে রওনা দেয় মেট্রোটি। আচমকাই স্টেশনে কর্তব্যরত এক আরপিএফ কর্মীর নজরে পড়ে, চলন্ত মেট্রোর দরজার আটকে এক যাত্রীর হাত! এদিকে ততক্ষণে মেট্রোর সামনে দুটি কামরা টানেলের ভিতরে ঢুকে পড়েছে। তড়িঘড়ি ট্রেনটি থামান ওই আরপিএফ কর্মী। এরপর যাঁর হাত দরজায় আটকে গিয়েছিল, তিনি নিজেই হাতটি বের করে নেন। তবে ঘটনার সময়ে ওই যাত্রী অবশ্য মেট্রোর কামরার ভিতরেই ছিলেন। সেক্ষেত্রে তাঁর হাত যে দরজায় আটকে গিয়েছে, তা অন্য যাত্রীদেরই বা নজরে পড়ল না কেন? প্রশ্ন উঠেছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সপ্তাহ খানেক আগে মেট্রোর দরজায় হাত আটকে দুর্ঘটনার কবলে পড়েছিলেন কসবার সজল কাঞ্জিলাল। শেষপর্যন্ত  থার্ড লাইনে পরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শহরে। গত ১৩ জুলাই সন্ধবেলায় পার্কস্ট্রিট স্টেশন থেকে নিউ গড়িয়াগামী মেট্রোয় উঠতে গিয়েছিলেন সজলবাবু। ঠিক তখনই মেট্রোর দরজায় হাত আটকে যায় তাঁর। কিন্তু দরজা তো খোলেইনি, উলটে ওই অবস্থায় মেট্রোটি চালাতে শুরু করেন চালক। শেষপর্যন্ত চালক ব্রেক কষায় টানেলের ভিতরে পড়ে যান বছর ষাটের ওই প্রৌঢ়। থার্ড লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। ঘটনার মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। খোদ সেফটি কমিশনার অফ রেলওয়ের নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে। জোর করে মেট্রোয় ওঠার চেষ্টা করলে ১০০০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমনকী, জোর করে মেট্রোয় উঠতে গিয়ে ভিনরাজ্যের এক যুবককে জরিমানা দিতেও হয়েছে। কিন্তু, তারপরেও ফের মেট্রোর দরজায় হাত আটকে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। 

[ আরও পড়ুন: উল্টোডাঙার পর বাঘাযতীন উড়ালপুল, স্বাস্থ্যপরীক্ষায় ধরা পড়ল ফাটল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.