Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বাইশ গজ ফের কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১৯:৫১

options
link
বাইশ গজ ফের কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর জন্য কেউ দায়ী নন৷ বলের আঘাতই তাঁর মৃ্ত্যুর একমাত্র কারণ৷ ক’দিন আগেই এমন কথা জানিয়েছেন হিউজের মৃত্যুর তদন্তকারীরা৷ শনিবার ফের তেমনই এক ঘটনা সামনে এল৷ ফের বাইশ গজ কেড়ে নিল একটি তাজা প্রাণ৷ বোলিং করার সময় বুকে বল গেলে মৃত্যু হল ২২ বছরের এক ক্রিকেটারের৷ শনিবার বিকেলে চণ্ডীগড়ের মলোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে৷

মলোয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷ ২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তাঁর ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্রিকেটের জন্য গ্রামে ভালই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠে৷ কিন্তু কে জানত, সেই ভালবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরও এক স্থানীয় ক্রিকেটার মুকুল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.