সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরদের জয়জয়কার৷ একটা-দু’টো নয়, নয়াদিল্লিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে আট-আটটি সোনা ঝুলিতে ভরলেন ভারতের কুস্তিগিররা৷
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রবিবার ফ্রিস্টাইল বিভাগে পাঁচটি সোনা জিতলেন হারফুল (৬১ কেজি), বজরং (৬৫ কেজি), জিতেন্দর (৭৪ কেজি), দীপক (৮৬ কেজি) এবং হিতেন্দর (১২৫ কেজি)৷ এছাড়া গ্রেকো রোমান স্টাইলের ৫৯ কেজি বিভাগে সোনা জেতেন রবিন্দর৷ ৭১ কেজি ও ৯৮ কেজিতে সোনা জয়ী কুস্তিগির হলেন দীপক এবং হরদীপ৷
আটটি সোনার পাশাপাশি এই আটটি বিভাগে রুপোও জিতেছে ভারত৷ দুই বিভাগের রুপোজয়ীরা হলেন বিকাশ, রাহুল মান, সন্দীপ, অরুণ, কৃষ্ণণ (২), রফিক এবং শচীন৷ অর্থাৎ বাকি দেশের প্রতিযোগীদের প্রথম ও দ্বিতীয় স্থান দখল করতে দেননি ভারতের ‘সুলতান’রা৷ কুস্তিতে ভারতীয়দের সাফল্যে উচ্ছ্বসিত জাতীয় কুস্তি ফেডারেশনও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন