Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

দিল্লির বায়ুকে বিষমুক্ত করতে যজ্ঞের নিদান ‘পরিবেশ বাবা’র

তেত্রিশ কোটি দেবী-দেবতাকে তুষ্ট করতে পারলেই দিল্লিবাসী পাবেন দূষণ থেকে মুক্তি, দাবি স্বঘোষিত বাবার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৭:২৯

options
link
দিল্লির বায়ুকে বিষমুক্ত করতে যজ্ঞের নিদান ‘পরিবেশ বাবা’র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা পারে না দিল্লি সরকার, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তা পারেন স্বঘোষিত ‘পরিবেশ বাবা’৷ এক যজ্ঞেই রাজধানীর বায়ুমণ্ডলের বিষ নির্মূল করে দেবেন৷ এমনই দাবি শ্রী শ্রী ১০০৮ অনন্ত বিভূষিত অদ্ভুত বাবা অরুণাগিরি মহারাজের৷

তাঁর মতে, তেত্রিশকোটি দেবী-দেবতাকে তুষ্ট করতে পারলেই দূষণের বিষক্রিয়া থেকে মুক্তি পাবে দিল্লি৷ এর জন্য প্রয়োজন যজ্ঞ৷ যা করতে হবে হিমালয় থেকে আনা দুষ্প্রাপ্য জড়িবুটি দিয়ে৷ তবেই বিষমুক্ত হবে রাজধানীর বায়ুমণ্ডল৷ পরিবেশ বাবার দাবি, প্রকৃতির রোষ থেকে বাঁচতে অন্যান্য দেশও যজ্ঞ করে থাকে৷ ভূমিকম্প, চিকুনগুনিয়া থেকে থেকে বাঁচতে যজ্ঞ করেছে জাপানও৷ আর জড়িবুটির কদর তো এখন বিজ্ঞানও বোঝে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাই দিল্লিবাসীকে বাঁচাতে ময়দানে নামবেন তিনি৷ এক যজ্ঞেই শেষ করে দেবেন দিল্লির যাবতীয় দূষণ৷ পরিবেশ বাঁচাতে এভাবেই সারা ভারতে সচেতনতা ছড়িয়ে দিতে চান পরিবেশ বাবা৷ এই উদ্দেশ্যে বৈষ্ণোদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রাও শুরু করেছেন তিনি৷ নিজের বিশেষ ভক্তদের নিয়ে সওয়ার হয়েছেন মোবাইল-রথে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

141_1478584784_725x725

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.