সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ের হ্যাটট্রিক করে দেশবাসীকে গর্বিত করেছে ভারতীয় কবাডি দল৷ আর তাই বিশ্বজয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানাচ্ছেন যুবরাজ সিং৷
কবাডি তারকাদের জন্য তহবিলে অর্থ জমা করা হচ্ছে৷ যার মধ্যে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার৷ মন খুলে যে কেউ কবাডির জন্য তহবিলে অর্থ সাহায্য করতে পারেন৷ যা অর্থ জমা হবে, তার পুরোটাই যাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও কবাডির সার্বিক উন্নয়নের খাতে৷ কবাডি তারকাদের সাফল্যকে সম্মান জানাতেই এমন উদ্যোগ৷
যুবি বলছেন, “আরও একটা বিশ্বকাপ জিতল ভারত৷ কবাডির জন্য কিছু করার এবার সময় এসেছে৷ আমিও একজন বিশ্বকাপজয়ী দলের সদস্য৷ বিশ্বসেরা হওয়ার কাজটা কতটা কঠিন, তা আমি জানি৷ আর তাই কবাডির উন্নতির জন্য আমি অর্থ সাহায্য করতে আগ্রহী৷ আমি চাই, যুবপ্রজন্ম এই খেলার প্রতি আরও আকৃষ্ট হোক৷”
প্রো-কবাডির সৌজন্যে বর্তমানে কবাডির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বেড়েছে৷ ভবিষ্যতে এই খেলা দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা জাতীয় কবাডি দলের অধিনায়ক অনুপ কুমারের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন