সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
8 নভেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট মূল্যহীন হয়ে গেল৷
চেক ডিমান্ড ড্রাফট, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷
১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পুরনো নোট ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা দেওয়া যাবে৷ আধার কার্ড ও প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড নিয়ে ব্যাঙ্কে গিয়ে নোট বদলে ফেলা যাবে৷
৯ নভেম্বর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে কাজের জন্য৷
৯ তারিখ কাজ করবে না কোনও এটিএমও৷ কোনও কোনও জায়গায় ১০নভেম্বরও এটিএম বন্ধ থাকবে৷
এখন কয়েকদিন দিনে সর্বোচ্চ ২০০০ টাকা তোলা যাবে এটিএম থেকে৷
১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সরকারি হাসপাতাল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রাহ্য করা হবে৷ একই দিন মধ্যরাত পর্যন্ত রেল, সরকারি বাস, বিমান এবং পেট্রোল পাম্পে ৫০০ ও ১০০০ টাকা নোট ব্যবহার করা যাবে৷
২০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট আবার নতুন করে আসবে বাজারে৷
পর্যটকরা নোট বিমানবন্দরে বদলে নিতে পারবেন৷ আপাতত সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত হাতে পাবেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন