সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কালের লাস্যময়ী সুন্দরী তিনি৷ তাঁর লাস্যে এবং সাহসী আবেদনের ঝলকে আজও মুগ্ধ আপামর জনতা৷ এক সময় ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর নগ্ন ছবি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব৷ এখন সেই অবস্থা কিছুটা পাল্টালেও মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উৎসাহ এতটুকুও কমেনি জনতার৷
আর এই মেলানিয়া ট্রাম্পই হতে চলেছেন আমেরিকার ফার্স্ট লেডি৷ নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প৷ ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তাঁর লাস্যময়ী স্ত্রী মেলানিয়া৷

চলতি বছরে মেলানিয়া বলেছিলেন, স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন৷ রীতিমতো স্ট্রিপটিজ করবেন বলে জানিয়েছিলেন তিনি৷
নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প৷ এবার কি তবে সমর্থকদের তৃষ্ণা মেটাতে স্ট্রিপটিজ করবেন জন্মসূত্রে স্লোভেনীয় আমেরিকার এই ফার্স্ট লেডি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন মুলুকের অন্দরে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন