সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী শনি ও রবিবার খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক৷ নোট বাতিলে মানুষের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার৷ আগের পরিস্থিতিতে চারদিনই ব্যাঙ্ক বন্ধ থাকার খবরে চরম ভোগান্তির কথা ভেবে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের৷ কিন্তু, গ্রাহকদের হয়রানির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরবিআই৷ জানা গিয়েছে আগামিকাল অতিরিক্ত আরও দুই ঘণ্টা খোলা থাকবে এসবিআই ব্যাঙ্কের সমস্ত শাখা৷ ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্কে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷
এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, জন সাধারণের সুবিধার্থে খোলা হবে অতিরিক্ত কাউন্টার৷ সেই সঙ্গে নিরপত্তারও ব্যবস্থা রাখা হবে বলে জানা গিয়েছে৷ এই ক’দিন ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম সিসিটিভি ক্যামেরায় বন্দি রাখা হবে৷ এবং সেই ফুটেজ সংরক্ষিত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন