Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ট্রাম্পের জয়ের প্রতিবাদ সভার কাছে গুলি, জখম ৫

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, জানাল পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৮:১৩

options
link
ট্রাম্পের জয়ের প্রতিবাদ সভার কাছে গুলি, জখম ৫ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রতিবাদ সভার কাছেই চলল গুলি৷ আহত অন্তত পাঁচ সাধারণ নাগরিক৷ যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে আমেরিকার সিয়াটেল শহরে৷

ট্রাম্পের জয়ের প্রতিবাদে এদিন সিয়াটেলে আয়োজিত হয়েছিল এক প্রতিবাদ সভা৷ সেখান থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটে৷ সিয়াটেল পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ রবার্ট মার্নার জানান, জমায়েতের সঙ্গে কোনও যোগাযোগ নেই এই ঘটনার৷ এটি কোনও ব্যক্তিগত ঝামেলার ফল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সিয়াটেলের এক দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন ব্যক্তি৷ কিছুক্ষণ পর সেখান থেকে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়৷ আচমকা সে পিছনে ফিরে এলোপাথারি গুলি চালাতে থাকে৷ গুলিতে জখম হন পাঁচ জন৷ জমায়েতের কারণে কাছেই ছিল পুলিশ৷ প্রায় সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল আততায়ী৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.