সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর বিপদে পড়েছিলেন দিল্লিবাসী বিপ্লব অরোরা৷ তখন সদ্য সদ্য প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছেন৷ সারা দেশ তোলপাড়৷ তিনি অবশ্য এ নিয়ে তেমন বিচলিত হননি৷ স্টেশন যাওয়ার পথে বুক করেছিলেন ওলা৷ কেননা ‘ওলা মানি’র ভরসা ছিল তাঁর৷
কিন্তু বিপাকে পড়লেন অন্য কারণে৷ স্টেশনে পৌঁছানোর পর৷ দেখলেন, যা বিল হয়েছে তা তাঁর ভার্চুয়াল ওয়ালেটে নেই৷ এদিকে হাতে আছে সব পুরনো টাকার নোট৷ কাঁচুমাচু হয়ে সে কথা তিনি জানান চালককে৷ আর তাতে যা উত্তর পেলেন তা রীতিমতো চমকপ্রদ৷
ফেসবুকে এ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন বিপ্লব৷ ঠিক ওই মুহূর্তে চালকটি তাঁকে জানিয়েছিলেন, “আর টাকা দিতে হবে না৷ ভোগান্তি তো সবারই হচ্ছে৷ এটুকু নাহয় মেনেই নিলাম৷ সরকারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত৷ দেশের উন্নতিতে আমার এটুকু অবদান থাকল৷”
সোশ্যাল মিডিয়ার দৌলতে ওলা চালকের এ কথা এখন ভাইরাল৷ চার হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন তাঁর এ কথা৷ সারা দেশে যখন ভোগান্তির ছবি, তখন নিঃসন্দেহে ব্যতিক্রমী এই ওলা চালক৷ শুধু তাই নয়, ভোগান্তি সত্ত্বেও গোটা দেশের মানুষই আশ্চর্য রকমের শান্ত৷ চালকটি যেন তাই এই মুহূর্তে সব মানুষেরই প্রতিনিধি হয়ে উঠেছেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন