Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নিলামে উঠছে বাতিল ১০০০ টাকার নোট!

আন্দাজ করতে পারেন পুরনো সেই ৫ এবং ১০ হাজার টাকার নোটের বর্তমান মূল্য কত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৬, ১৮:৩১

options
link
নিলামে উঠছে বাতিল ১০০০ টাকার নোট! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকা বাতিলের সিদ্ধান্তে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ তবে মোদির আগেও দেশে এমন জরুরি অবস্থা দেখা দিয়েছিল৷ ১৯৭৮ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ১০০০, ৫০০০ এবং ১০ হাজার টাকার নোট রাতারাতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তবে সেই জমানার টাকা যত্ন করে এখনও রেখে দিয়েছেন অনেকে৷ এবার তাঁদের পোয়াবারো৷ কারণ লুপ্ত হয়ে যাওয়া সেই নোটই এবার নিলামে উঠছে৷

মরুধর আর্টস অকশান হাউসের তরফে রাজেন্দ্র মেরু এক সংবাদ মাধ্যমকে জানান, তখনকার এক হাজার টাকার নোটের বর্তমান মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা৷ আন্দাজ করতে পারেন পুরনো সেই ৫ এবং ১০ হাজার টাকার নোটের বর্তমান মূল্য কত? কমপক্ষে ৩০ লক্ষ টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ অর্থাৎ দুষ্প্রাপ্য একটি ৫ হাজার টাকার নোট পেতে খরচ করতে হবে ৩০ লক্ষ টাকা বা তারও বেশি৷ তবে মেরু জানান, বহু বছর আগে বাতিল হয়ে যাওয়া পাঁচ এবং দশ হাজারের নোট নিলামে তোলা হবে না৷ তবে ব্যক্তিগতভাবে সেই নোট কেনা যাবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

4

২০০০ সালে নোট নিলামে তোলার বিষয়টি আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত নোটের জন্য ২০০ বার দর করা হয়েছে৷ মেরুর আশা, ১৯৭৮ সালের সেই পুরনো ১ হাজার টাকার নোট পিছু ৫ লক্ষ টাকাও পাওয়া যেতে পারে৷ কী ভাবছেন? বাড়িতে এমন কোনও নোট খুঁজে পাওয়া যাবে কি না? ভাগ্যের শিকে কিন্তু যখন-তখন ছিঁড়তেই পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.