Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

ভাঙা হল মন্দিরের প্রণামী বাক্স, মজুরি পেলেন শ্রমিকরা

খুচরোর অভাবের কথা মাথায় রেখেই ভাঙা হল নিয়ম৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১২:৩৭

options
link
ভাঙা হল মন্দিরের প্রণামী বাক্স, মজুরি পেলেন শ্রমিকরা zoom
ছবি: প্রতীকী

নিজস্ব সংবাদদাতা: মন্দিরের প্রণামী বাক্সের টাকা অন্য কোনও কাজে দেওয়া যায় না৷ কিন্তু শেষ পর্যন্ত এবার নোট সংকট৷ বিশেষ পরিস্থিতি৷ তাই সেই প্রণামি বাক্স বা দান পেটিই ভাঙতে হল শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য৷ অন্যান্য বছর জমানো টাকা থেকে উৎসবের দিনের শেষে দিনমজুরদের মজুরি দেওয়া হয়ে থাকে৷ কিন্তু নোটের গেরোয় বরাবরের নিয়ম ভাঙতে হল খড়গপুর জগন্নাথ মন্দির রাস উৎসব কমিটিকে৷ সোমবার মন্দির চত্বরে বিভিন্ন কাজে নিযুক্ত চার দিনমজুরকে দানপেটি থেকে মজুরি দেওয়া হয়েছে৷ প্রত্যেককে তিনশো টাকা করে মজুরি দেওয়া হয়েছে৷ এই টাকাটিই প্রতিবছর জমানো অর্থ থেকে দেওয়া হত৷ দানপেটিতে হাত দিতে হত না৷

তবে এইটুকু বিড়ম্বনা বাদে সোমবারের রাস উৎসব পরিচালনায় আর কোনও অসুবিধায় পড়তে হয়নি খড়গপুর জগন্নাথ মন্দির রাস উৎসব কমিটিকে৷ বরং কমিটির কর্তারা নিশ্চিন্তে রয়েছেন৷ কারণ, ৩২ বছরে পদার্পণ করা এই উৎসব কমিটি শুরু থেকেই যাবতীয় পেমেন্ট চেকের মাধ্যমে করে আসছে৷ ফলে উৎসবের উদ্যোক্তারা পুরোপুরি চাপমুক্ত রয়েছেন৷ এবারেও প্রতি বছরের মতো ১৫ হাজার মানুষকে ভোগ খাইয়েছে খড়গপুর জগন্নাথ মন্দির রাস উৎসব কমিটি৷ এর সঙ্গে রয়েছে উৎসবের অন্যান্য আনুষঙ্গিক খরচ৷ সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ব্যাপার৷ যদিও তার মধ্যে কিছু খরচ দান হিসাবে পায় এই উৎসব কমিটি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ব্যাপারে উৎসব কমিটির সহকারী কোষাধ্যক্ষ দ্বারকেশপ্রসাদ পট্টনায়েক জানিয়েছেন, এবারে উৎসবের দিন মন্দির চত্বরে সাফাই সহ অন্যান্য কাজের জন্য নিযুক্ত চারজন দিনমজুরকে নগদে তিনশো টাকা করে মজুরি দেওয়া হয়েছে৷ এই পুরো টাকাটাই এইদিন দানপেটিতে জমা হওয়া খুচরো টাকা থেকে নগদে দেওয়া হয়েছে৷ অন্যান্যবার পুরনো জমা হওয়া টাকা থেকে দেওয়া হত৷ এবারে পাঁচশো এবং হাজার টাকা বাতিল হওয়ার কারণে বরাবরের নিয়ম ভাঙতে হয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.