Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নোবেল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কিশোরীর অভিযোগের কী জবাব দিলেন নোবেল?

বাংলাদেশি গায়কের বিরুদ্ধে এমন অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় নেটদুনিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৯, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৯, ১৯:৩২

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কিশোরীর অভিযোগের কী জবাব দিলেন নোবেল? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওড়ালেন বাংলাদেশি গায়ক নোবেল৷ সম্প্রতি সেদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি৷ সেখানেই নোবেল দাবি করেন, ওই কিশোরীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷

[আরও পড়ুন: ঢাকায় জন্মাষ্টমীর শোভাযাত্রা, নাশকতার আশঙ্কায় জোরদার নিরাপত্তা]

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর নোবেলের সঙ্গে আলাপ হয় গত বছর৷ এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়৷ একে-অপরের প্রেমে পড়ে যায়৷ নোবেল ওই কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ৷ কিশোরীর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে সহবাস করেন নোবেল৷ কিন্তু বিয়ে তো দূর সম্পর্ক রাখতেও অস্বীকার করেন বাংলাদেশি গায়ক৷ এই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকে ওই কিশোরী৷ তার দাবি শুধু সে-ই নয়, নোবেল এমন অনেকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় কিশোরী৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি নোবেল মাদকাসক্ত বলেও ফেসবুক স্ট্যাটাসে লেখে নির্যাতিতা৷ তার আরও দাবি, নোবেল যে একের পর এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন, তা জানেন গায়কের বাবা-মাও৷ প্রথমে মিষ্টি কথায় ছেলের বান্ধবীদের সঙ্গে আলাপ করলেও, নোবেলের প্রয়োজন মিটে গেলে ওই কিশোরীদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ৷ নোবেলের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নির্যাতিতা৷ বাংলাদেশি গায়কের কঠোর শাস্তির দাবিও জানায় সে৷ 

[আরও পড়ুন: তিস্তা নিয়ে প্রতিশ্রুতি থেকে সরছে না দিল্লি, ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে বললেন জয়শংকর]

বাংলাদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারেই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন নোবেল৷ শুধুমাত্র কুৎসা করার উদ্দেশ্যে কিশোরী এই অভিযোগ করেছে বলেই দাবি বাংলাদেশি গায়কের৷ তাঁর অভিযোগ, ফটোশপের মাধ্যমে এডিট করে ছবি পোস্ট করেছে৷ ভাবমূর্তি নষ্ট করাই ওই কিশোরীর একমাত্র লক্ষ্য বলেই দাবি করেন নোবেল৷ তবে কিশোরীর তরফে পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.