Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
রাশিফল

প্রেমে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?

দেখে নিন এ সপ্তাহের রাশিফল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১০

options
link
প্রেমে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে? zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে মেষ রাশির জাতকদের। বৃষ রাশির জাতকরা স্বাস্থ্যের দিকে নজর দিন। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

 
মেষ
aries1

শারীরিক দিক থেকে সপ্তাহটিতে বিড়ম্বনায় থাকতে পারেন। অযথা মানসিক উৎকণ্ঠা পরিহার করে চলুন। কর্মক্ষেত্রে নতুন কোনও পরিকল্পনার সাফল্যে আনন্দিত হবেন। পিতৃসম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ব‌্যয়বৃদ্ধি পেতে পারে। সন্তানের চলাফেরার পরিবর্তন আপনার উদ্বেগ বাড়াবে। দূর ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। বিদ‌্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
বৃষ
taurus

বহুদিনের চলা কোনও আইনি জটিলতা থেকে মুক্তিলাভের যোগ রয়েছে। পারিবারিক পরিবেশ কোনও সদস্যের ব‌্যবহারিক পরিবর্তনের কারণে অশান্ত হতে পারে। নিজের উদ‌্যম ও বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রের সমস‌্যাগুলির সমাধান করতে সক্ষম হবেন। অযাচিতভাবে কাউকে কোনও উপদেশ না দেওয়াই ভাল। সপ্তাহের শেষে অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের আশঙ্কা।

 
মিথুন

jemini

পারিপার্শ্বিক কারণে মানসিক দিক থেকে চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও আর্থিক দিক থেকে সপ্তাহটিতে তেমন সাফল‌্য নাও আসতে পারে। পারিবারিক দায়দায়িত্বের বৃদ্ধি ও অত‌্যধিক ব‌্যয়ের কারণে চিন্তা। সন্তানের লেখাপড়ায় সাফল‌্য আপনাকে আনন্দ দেবে। নিজের শারীরিক দিকে যত্নবান হওয়ার প্রয়োজন। অবৈধ প্রেমজ যোগাযোগ এড়িয়ে চলুন।

 

কর্কট

cancer

সপ্তাহটি সব দিক থেকেই শুভ হতে পারে। কর্মক্ষেত্রে বহুদিনের পড়ে থাকা কাজগুলির সমাধান আপনার উদ্বেগ দূর করবে। নতুন বাড়ি অথবা জমি কেনার পরিকল্পনা সফল হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি ও স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আর্থিক দিক শুভ হওয়ার কারণে সঞ্চয়ও মন্দ হবে না। সপরিবার দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

সিংহ

leo

প্রভাবশালী কোনও ব‌্যক্তির সান্নিধ‌্যলাভের দ্বারা কার্যসিদ্ধি করতে পারেন। নতুন কোনও কর্মলাভের যোগ দেখা যায়। অতিরিক্ত পরিশ্রমের কারণে সপ্তাহটিতে মানসিক ও শারীরিক দিক থেকে ক্লান্তি আসতে পারে। কথাবার্তায় সংযমের প্রয়োজন দেখা যায়। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের কারণে পারিবারিক আনন্দ ও গর্ব, সামাজিক অনুষ্ঠানে ব‌্যয় করে মানসিক তৃপ্তি পেতে পারেন।

 
 
কন্যা

virgo

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির যোগ। ছোট ব‌্যবসায়ীদের লাভ ও বিনিয়োগ দুই-ই বৃদ্ধি পাবে। দাম্পত‌্য সুখ-সমৃদ্ধির বৃদ্ধি। পরিবারে নতুন সন্তানের আগমন। নারীজাতিকাদের প্রেমজ সম্পর্ক প্রণয়ে আবদ্ধ হতে পারে। গুরুজন স্থানীয় কারও উপদেশে লাভবান হবেন। দানধ‌্যানে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

 
তুলা

libra

নিজের প্রতিভার স্বীকৃতি মিলতে পারে। কর্মক্ষেত্রে কিছু দুরূহ কাজ সম্পাদন করে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারেন। বুদ্ধির দ্বারা শত্রুর মোকাবিলা করবেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব‌্যয় বৃদ্ধি পাবে। পুরনো কোনও সমস‌্যাকে ঘিরে পারিবারিক শান্তি ব‌্যাহত হবে। নারীজাতিকাদের নতুন প্রেমজ প্রস্তাব এলেও তা যাচাইয়ের প্রয়োজন, অতিরিক্ত খরচে জেরবার থাকতে পারেন।

 
বৃশ্চিক

scorpio

আইনি জটিলতা থেকে দূরে থাকাই ভাল। এ সপ্তাহে বন্ধুরূপী শত্রু থেকে সাবধান। পারিবারিক পরিবেশ শুভ হলেও গুরুজন স্থানীয় কারও আচমকা স্বাস্থ‌্যহানির যোগ আছে। নতুন কোনও কর্মপরিকল্পনা অনেকটা এগিয়ে যেতে পারে। অযথা মানসিক জটিলতা পরিহার করুন। শেয়ার অথবা ফাটকা ব‌্যবসায়ে লাভবান হওয়ার যোগ। স্বাস্থ‌্য চলনসই।

 
ধনু

saggetarius

ব‌্যবসায়ীদের আর্থিক সমস‌্যা থেকে মুক্তিলাভের যোগ তবে শরীর নিয়ে জটিলতা বজায় থাকতে পারে। হৃদযন্ত্রের সমস‌্যায় ক্লেশভোগের যোগ। নতুন কোনও ব‌্যবসায়িক লগ্নি আপাতত স্থগিত রাখতে হতে পারে। দূরের কোনও আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক দিক অনুকূল থাকলেও সঙ্গীর স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকবেন। দানধ‌্যানে আগ্রহ বৃদ্ধি।

 
মকর

capricorn

পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা থাকতে পারে। কর্মক্ষেত্রে বহু ব‌্যস্ততার কারণে শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত থাকতে পারেন। বহুদিনের কোনও পারিবারিক সমস‌্যার সমাধান আপনাকে উদ্বেগমুক্ত করবে। নতুন কোনও বন্ধুলাভের যোগ থাকলেও তা যাচাইয়ের প্রয়োজন। নারীজাতিকাদের এ সপ্তাহে শুভ কোনও খবর আনন্দ বৃদ্ধি করতে পারে। আর্থিক দিক চলনসই থাকবে।

 
কুম্ভ

aquarius

পেশাদারদের রোজগার বৃদ্ধি ও বহু ব‌্যস্ততার যোগ। অপরিচিত কোনও নারীর প্ররোচনায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক পরিবেশে শান্তির অভাব দেখা যায়। গোপন কথা বলে ফেলে বিড়ম্বনায় পড়তে হতে পারে। যানবাহন চালকরা চলাফেরায় সতর্ক থাকুন। বাড়িতে কোনও অনুষ্ঠানে আত্মীয় সমাগমে আনন্দ। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যে গর্বিত হবেন।

 
মীন

pisces

বহুজনের মাঝে নিজের সুস্পষ্ট বক্তব‌্য পেশ করে জনপ্রিয়তা অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকবে তবে পাওনা আদায়ে বিলম্বের কারণে উদ্বেগ। দাম্পত‌্য সম্পর্ক অটুট থাকবে এবং স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হবেন। বিলাসব‌্যসনে বহু ব‌্যয়ের কারণে সঞ্চয়ে হাত পড়তে পারে। শারীরিক দিক মোটামুটি শুভ।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.