সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি ছেলে৷ সেই যে জেদ ধরেছিল, করেই ছাড়ল৷ ঠিক মায়ের সঙ্গে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেল মহারাষ্ট্রের অদ্ভেত ভর্তিয়া (৬)৷
অদ্ভেতের মা পায়েল নিজেও একজন পর্বতারোহী৷ প্রথমে ভেবেছিলেন একাই যাবেন পৃথিবীর উচ্চতম শিখরে৷ কিন্তু মায়ের যাওয়ার কথা শুনে ছেলেও বায়না জুড়ে দেয়৷ তাকেও নিয়ে যেতে হবে৷ ছয় বছর ১০ মাসের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কড়া শর্ত রেখেছিলেন মা৷ রোজ ১০০ তলায় ওঠানামা করতে হবে৷ যদি পারে, তবেই নিয়ে যাবেন৷
ছোট্ট ছেলেটাও নাছোড়বান্দা, শর্ত পূরণ করেই মার সঙ্গে বেরিয়ে পড়ল৷ ১৩ দিনের এই অভিযান শুরু হয়েছিল গত মাসে৷ ১৭,৫৯৩ ফুট উঁচু এভারেস্ট বেস্ট ক্যাম্পে অদ্ভেত পৌঁছয় নভেম্বরের ৩ তারিখে৷ তবে অদ্ভেত বেস ক্যাম্পে যাওয়া সবচেয়ে কমবয়সী অভিযাত্রী নয়৷ এই রেকর্ড হর্ষিত সৌমিত্রর দখলে৷ মাত্র ৫ বছর বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিল দিল্লির হর্ষিত৷
অভিযানের বাকি পথ আরও কঠিন৷ তাই সেই পথ জয় ভবিষ্যতের জন্যই তুলে রাখছে অদ্ভেত৷ এরপর মাউন্ট কিলিমাঞ্জারোতে উঠতে চায় সে৷ তারপরের গন্তব্য ইউরোপের মাউন্ট এলব্রুস৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন