সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর বহু গচ্ছিত কালোধনের রহস্য ফাঁস হয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে অনাথের মতো পড়ে থাকতে দেখা গিয়েছে বাতিল নোটকে৷ কোথাও গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মোটা বান্ডিল, তো আবার কখনও বস্তা থেকে মিলেছে প্রচুর পোড়া নোট৷ এমনই ছবি ফের ধরা পড়ল গুয়াহাটিতে৷ গুয়াহাটির দু’টি আলাদা জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ যার সব নোটই ছেঁড়া৷
গুয়াহাটির অনিল নগরে ভারালু নদীর তীরে এবং নরেঙ্গি রেল স্টেশনের কাছে একটি নর্দমায় ভাসতে দেখা গিয়েছিল হাজার হাজার বাতিল টাকার ছেঁড়া নোট৷ বুধবার পুলিশ এই বিপুল পরিমাণ ছেঁড়া নোট দু’জায়গা থেকেই উদ্ধার করেছে৷ কে বা কারা এত নোট সেখানে ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি৷ তবে নোটগুলি আদৌ আসল কি না, তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে৷
এর আগে সোমবার গুয়াহাটির চন্দননগর এবং রুক্মিনীগাঁও এলাকা থেকেও বাতিল হয়ে যাওয়া ছেঁড়া নোট উদ্ধার করেছিল পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন