Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
বালিগঞ্জ-বজবজ শাখা

যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল

বৃহস্পতিবার নতুন রুট পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০১৯, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০১৯, ২১:২৯

options
link
যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল zoom

সুব্রত বিশ্বাস: বালিগঞ্জ-বজবজ শাখার ট্রেন চলাচলে গতি আনতে পণ্যবাহী লাইনকে যাত্রীবাহী ট্রেন চলাচলের যোগ্য করা হল। বৃহস্পতিবার লেক গার্ডেন্স-নিউ আলিপুর-মাঝেরহাটে রুটে থাকা ওই লাইনটি পর্যবেক্ষণ করেন পূর্বাঞ্চলের কমিশনার অফ রেলওয়ে সেফটি।

[আরও পড়ুন: ‘দেবশ্রীতে আপত্তি নেই’, জল্পনা জিইয়ে রেখে মন্তব্য দিলীপের]

জানা গিয়েছে, রেল বোর্ড থেকে সবুজ সংকেত মিললে ওই লাইন দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। নতুন এই লাইন যাত্রীবাহী ট্রেন চলাচলের যোগ্য করে তোলার পাশাপাশি টালিগঞ্জে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্ল্যাটফর্মের পরিকাঠামোও খতিয়ে দেখেন সিআরএস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমনিতে বালিগঞ্জ-বজবজের মধ্যে দৈনিক ২৭টি আপ ও ২৮টি ডাউন ট্রেন চলে। টালিগঞ্জে এতকাল একটি প্ল্যাটফর্ম থাকায় যাত্রীদের প্রচুর অসুবিধা হত। কারণ নিউ আলিপুর থেকে বালিগঞ্জের দিকে ট্রেন আসার সময় একটি স্টেশন থাকায় আপ ট্রেনগুলিকে লেক গার্ডেন্সে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হত। তবে এবার থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। ফলে সময় সাশ্রয় হবে। বাড়বে ট্রেনের সময়ানুবর্তিতাও।

[আরও পড়ুন: ৮ বছর পর কাটল জট, জ্যোতি বসুর নামে গবেষণাগার তৈরির জমি হস্তান্তর বামেদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.