Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
সিজনস গ্রিটিংস

জন্মদিনে অনন্য ঋতুস্মরণ অমিতাভের, প্রকাশ্যে আনলেন ‘সিজনস গ্রিটিংস’-এর ফার্স্টলুক

স্মৃতিচারণায় আবেগ অমিতাভের কণ্ঠে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০১৯, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০১৯, ১৫:২১

options
link
জন্মদিনে অনন্য ঋতুস্মরণ অমিতাভের, প্রকাশ্যে আনলেন ‘সিজনস গ্রিটিংস’-এর ফার্স্টলুক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সহজেই আপন করে নিয়ে তুই-তোকারি করে বলা মানুষটি, মুহূর্তের মধ্যে শিশুসুলভ রাগ-অভিমানে গাল ফুলিয়ে থাকা মানুষটিকে বাংলার সিনেমহল আজও মিস করে। ক্যালেন্ডার মনে করিয়ে দিল আজ তাঁর জন্মদিন। বেঁচে থাকলে ৫৬টি বসন্ত পার করে ফেলতেন এতদিনে। তবে, জীবনের ৫০টি বসন্ত কাটিয়েই তিনি পাড়ি দিয়েছেন পরপারে। না, জন্মদিন বলেই কলমের আঁচড় পড়েনি তাঁকে নিয়ে। আসলে প্রিয় শিল্পী হোক কিংবা প্রিয় মানুষ, তাঁদের নিয়ে আদিখ্যেতা করার কিংবা ভালবাসা জাহির করার একটা দিনের দরকার। আর অলিখিতভাবে সেই দিনটি উদযাপন করার যাবতীয় দায় বর্তায় জন্মদিন কিংবা মৃত্যুদিনের উপর। আর ঠিক এই দিনটিতেই অনন্যভাবে ‘ঋতুস্মরণ’ করলেন অভিনেতা অমিতাভ বচ্চন।

[আরও পড়ুন: অনুষ্ঠানের লভ্যাংশে দুঃস্থ পড়ুয়াদের জন্য পাকা স্কুলবাড়ি, প্রশংসনীয় উদ্যোগ রূপমের]

বাঙালির মননে ঋতুপর্ণ ঘোষ আজও একটা আবেগ। আর সেই নামের সঙ্গেই যদি জুড়ে যায় অমিতাভ বচ্চনের নাম, তাহলে কেমন হয় বলুন দেখি? ভাবছেন তো কী করে? তাহলে বলি, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে ছবি তৈরি করেছেন বলিউড পরিচালক রামকমল মুখোপাধ্যায়। নাম ‘সিজনস গ্রিটিংস’। আর সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। শনিবার সকালে নিজের টুইটার প্রোফাইল থেকে ‘সিজনস গ্রিটিংস’-এর প্রথম ঝলক শেয়ার করে ঋতুপর্ণর স্মৃতিচারণায় মগ্ন হলেন বলিউড শাহেনশা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘সিজনস গ্রিটিংস’ প্রসঙ্গে বলতে গিয়ে স্মৃতির সরণিতে হেঁটে অনেক কথারই ঝাঁপি খুললেন অমিতাভ। তিনি বলেন, “ঋতু এমন একজন পরিচালক যিনি বচ্চন পরিবারের সকলের সঙ্গেই কাজ করেছেন। আমি ওঁর করা ইংরেজি ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এ কাজ করে সম্মানিত হয়েছিলাম। জয়া ‘সানগ্লাস’ করেছে। অভিষেক ওঁর সঙ্গে ‘অন্দরমহল’-এ কাজ করেছে। আর ঐশ্বর্য ঋতুপর্ণর পরিচালনায় ‘চোখের বালি’ এবং ‘রেনকোট’, দু’দুটো ছবিতে অভিনয় করেছে। ওঁর ছবির স্বাদও ভিন্ন ছিল। কী চাইছে, সেই চিন্তাভাবনাও ছিল খুব পরিষ্কার। খুব তাড়াতাড়ি ওঁকে হারালাম আমরা। রামকমল দু’দশক ধরে একনিষ্ঠভাবে সাংবাদিকতা করার পর, ঋতুপর্ণকে শ্রদ্ধা জানিয়ে ‘সিজনস গ্রিটিংস’ তৈরি করল। পরিচালক হিসেবে ওকে এবং ওর পুরো টিমকে অভিনন্দন জানাই।” নভেম্বর মাসে ‘সিজনস গ্রিটিংস’ মুক্তি পাচ্ছে জিফাইভ অরিজিন্যালসের প্লাটফর্মে।

সিজনস গ্রিটিংস-এর সেটে পরিচালক রামকমলের সঙ্গে সেলিনা জেটলি, লিলেট দুবে।

[আরও পড়ুন: ‘তেরি মেরি কাহানি’র পর ফের হিমেশের সঙ্গে নতুন গান রেকর্ড করলেন রানু, দেখুন ভিডিও]

প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রসংঘের এলজিবিটি ক্যাম্পেনের ‘ফ্রি অ্যান্ড ইকুয়াল’ প্রচারের অংশ হয়েছে ‘সিজনস গ্রিটিংস’। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, এই ছবির মাধ্যমেই এলজিবিটি সম্পর্কে গোটা বিশ্বে সচেতনতামূলক প্রচার চালানো হবে। ছবিতে অভিনয় করেছেন সেলিনা জেটলি, লিলেট দুবে এবং আজহার খান। ‘সিজনস গ্রিটিংস’ দিয়েই প্লে-ব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন কুমার শানুর ছেলে জান।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.