
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারে সমস্যা হতে পারে বৃষ রাশির জাতকদের। কর্কট রাশির জাতকদের মিলতে পারে সুখবর। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

কর্মক্ষেত্রে দুরূহ কোনও সমস্যার সমাধান করে জনপ্রিয়তা বৃদ্ধি করবেন। অংশীদারি ব্যবসায়ে জটিলতা কেটে যেতে পারে। সন্তানের অতিরিক্ত ভাবপ্রবণ মনোভাব ক্ষতি করতে পারে। আর্থিক দিক শুভ তবে বিলাস ব্যসনে ব্যয় বৃদ্ধি পাবে। পিতার বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যহানির আশঙ্কা, চলাফেরায় সতর্ক থাকুন এবং বির্তক বিবাদ এড়িয়ে চলাই ভাল।

পারিবারিক পরিবেশে শান্তির অভাব পরিলক্ষিত হয়। কোনও সদস্যের মন্দ ব্যবহারের কারণে মানসিক দিক থেকে ব্যথিত থাকতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও ভ্রমণযোগ রয়েছে। ব্যবসায়ীদের প্রতিযোগিতার মধে্য দিয়ে উন্নতির যোগ। দূরের কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। স্ত্রীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কর্মক্ষেত্রের জটিলতা থেকে মুক্তি লাভ আপনাকে উদ্বেগমুক্ত করবে। কারিগরি কুশলতার বৃদ্ধি ও একাধিক উপায়ে সপ্তাহটিতে অর্থা লাভের যোগ রয়েছে। নিজের শারীরিক দিকে যত্নবান হওয়ার প্রয়োজন। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। সন্তানের প্রতিভার বিকাশে আনন্দিত ও গর্বিত বোধ করবেন। ছোট কোনও ব্যবসায়িক পরিকল্পনা বাস্তুবায়িত হতে পারে।

নিকটজনের শুভ খবরে আনন্দিত বোধ করবেন। গুরুজনস্থানীয় কারওর উপদেশে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে নিজের অধ্যাবসায় ও পরিশ্রমের যথাযথ যথাযথ মূল্যায়ন না হওয়ার কারণে মানসিক ক্লেশে থাকতে পারেন। পারিবারিক দায়দায়িত্ব পালনে বহু ব্যয়ের যোগ আছে। প্রেমজ ব্যাপারে জটিলতা বৃদ্ধি পেতে পারে।

অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব ক্ষতি করতে পারে। এ সপ্তাহে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন। ব্যবসায়ীদের কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা সফল হতে পারে। সন্তানের ব্যবহারে অসংগতি থাকলে তার সঙ্গে খোলামেলা আলোচনা করে নেওয়াই ভাল, বাহন চালকদের চলাফেরায় সতর্কতার প্রয়োজন।

কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলি নিয়ে ব্যস্ততা থাকতে পারে। দাম্পত্য জীবনে সন্তানকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির আশঙ্কা। কাউকে উপকার করে বিনিময়ে প্রত্যাশা করে ভুল করতে পারেন। রক্তচাপের হেরফেরে শারীরিক ক্লেশভোগের যোগ। আর্থিক দিক থেকে সামান্য চাপ থাকতে পারে। দেবদ্বিজে ভক্তি বৃদ্ধির যোগ।

পারিবারিক জটিলতার অবসান ও স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে মানসিক দিক থেকে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন ও কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। দূর ভ্রমণের পরিকল্পনার বাস্তবায়ন। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে আনন্দিত করবে। আর্থিক দিক শুভ ও সঞ্চয় যোগও আছে।

সপ্তাহটি আপনার জন্যে বিশেষ কোনও খবর বয়ে আনতে পারে। বহুদিনের চলা মামলা-মোকদ্দমার ফলাফল আপনার অনুকূলে আসতে পারে। স্ত্রীর বৈষয়িক উন্নতি ও সাংসারিক সমৃদ্ধি। স্ত্রীর নামে কোনও ব্যবসায়ে ভাল লাভের সম্ভাবনা আছে। শত্রুরা যতই চক্রান্ত করুক না কেন তারা ব্যর্থ হবে। সামাজিক অনুষ্ঠানে ব্যয় করতে পারেন।

ব্যবসায়ে যে আর্থিক চাপ ছিল তা কেটে যেতে পারে। সপ্তাহটিতে নতুন কিছু ব্যবসায়িক প্রস্তাব আপনার আগ্রহ বৃদ্ধি করবে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের কারণে আনন্দিত হবেন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি আপনার উদ্বেগ দূর করবে। নিজের শারীরিক দিকে নজর দান কর্তব্য। অকারণ ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজন।

কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকলেও কোনও সহকর্মীর সহযোগিতা ভুলতে পারবেন না। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা কোনও সমস্যার সমাধান। পারিবারিক পরিবেশে মাঝেমধ্যেই শান্তির অভাব দেখা যায়। নতুন কোনও বাহন দেখার পরিকল্পনা সফল হতে পারে। সংগীতকলা চর্চায় সাফল্য ও রোজগারের বিকল্প উপায় খুঁজে পেতে পারেন।

শরীর নিয়ে বিড়ম্বনা বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাই ভাল। কর্মক্ষেত্রে নতুন কোনও পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। বহুদিনের হারানো কোনও দামি দ্রব্যের পুনরুদ্ধার, মাতার শারীরিক অবস্থার উন্নতি ও মাতার কাছ থেকে দামি উপহার লাভের যোগ। সন্তানের ভবিষ্যৎ বিষয়ে চিন্তা দূর হতে পারে। আর্থিক দিক শুভ।

পারিবারিক কারণে মানসিক চিন্তা থাকতে পারে। ব্যবসায়ে আচমকা জটিলতা আপনাকে উদ্বিগ্ন করবে। পিতার সঙ্গে মতানৈক্য ও পারিবারিক পরিবেশ প্রতিকূল হতে পারে। কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। সন্তানের প্রতিভার বিকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনাকে আনন্দিত করবে।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।