Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রিয়েল এস্টেটে পুরনো নোটে এক লক্ষ দিলে মিলছে ৬০,০০০

শুধু লখনউয়ের নয়, উত্তরপ্রদেশের অন্যত্রও এ চিত্র দেখা গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০১৬, ১০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০১৬, ১০:১৪

options
link
রিয়েল এস্টেটে পুরনো নোটে এক লক্ষ দিলে মিলছে ৬০,০০০ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে রিয়েল এস্টেট ব্যবসায় আপনি যদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সম্বলিত এক লক্ষ বিনিয়োগ করেন, তাহলে পাবেন ৬০ হাজার টাকা৷ আর পুরোটাই নতুন নোট৷ দিনকয়েক আগেই লখনউয়ের সফটওয়্যার ডেভেলপার মণীশ গুপ্ত এমনই একটি ফোন পেয়েছিলেন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে৷ শুধু মণীশ নন, উত্তরপ্রদেশের অনেকে রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে এমন ফোন পেয়েছেন৷ দিনকয়েক আগেই কেন্দ্র সরকার ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নেয়৷ এর জেরে রিয়েল এস্টেট ব্যবসায় যে জোর প্রভাব পড়বে, তা আগেই আঁচ করেছিল সংশ্লিষ্ট মহল৷ আর তা হয়েছে-ও৷ বিশেষ করে ছোট রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উপর ভালই প্রভাব পড়েছে৷ অনেক প্রজেক্ট অর্ধেক অবস্থায় রয়েছে৷ এই মন্দা কাটানোর জন্যই নতুন পন্থা নিয়েছে এ রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা৷

শুধু লখনউয়ের নয়, উত্তরপ্রদেশের অন্যত্রও এ চিত্র দেখা গিয়েছে৷ কোথাও যেমন এক লক্ষ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৭০ হাজার, আবার কোথাও মিলবে মাত্র ৫০ হাজার টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.