
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুজন স্থানীয় কারওর স্বাস্থ্যের অবনতির কারণে ভারাক্রান্ত থাকতে পারেন সিংহ রাশির জাতকরা। কন্যা রাশির জাতকদের দাম্পত্য সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

নতুন কোনও ব্যবসায়িক যোগাযোগ আপনাকে উৎসাহিত করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ শুভ হতে পারে। বকেয়া পাওনা উদ্ধার। সরকারি কর্মীদের পদোন্নতি ও স্থানান্তরে বদলির নির্দেশ আসতে পারে। প্রেমজ সম্পর্কে সামান্য জটিলতা থাকলেও তা মিটে যাবে। কোনও জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ শুভ।

অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ, শারীরিক কারণ কর্ম পরিকল্পনায় বাধা আসতে পারে। অতিরিক্ত খরচের কারণে পারিবারিক পরিবেশ জটিল হতে পারে। সন্তানের কোনও সমস্যা আপনাকে উদ্বেগে রাখবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতিতে মানসিক চাপ দূর হবে। স্বজনদের কারওর পরামর্শে লাভবান হতে পারে।

কর্মক্ষেত্রের বহু ব্যস্ততা ও ভ্রমণের কারণে এ সপ্তাহে পারিবারিক দিকে ততখানি সময় নাও দিতে পারে। পিতার বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যহানি আপনাকে উদ্বেগে রাখতে পারেন, প্রিয়জনের শুভ কোনও খবর আপনাকে আনন্দ দেবে। কোনও গুরুদায়িত্ব কাউকে দিয়ে আফসোস করতে পারেন। দাম্পত্য সম্পর্ক অটুট ও স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হবেন।

নতুন কোনও ব্যবসায়িক প্রকল্পের সূচনা আপনার ব্যস্ততা বাড়াবে, এ সপ্তাহে আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতার প্রয়োজন। আইনি কোনও জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক পরিবেশ সন্তানকে কেন্দ্র করে অশান্ত হওয়ার আশঙ্কা, কাউকে যেচে উপকার করতে না যাওয়াই ভাল। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ হতে পারে।

কর্মক্ষেত্র পরিবর্তনের শুভ কোনও খবর আপনাকে আনন্দ দেবে। গুরুজনস্থানীয় কারওর স্বাস্থ্যের অবনতির কারণে ভারাক্রান্ত থাকতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণকে ঘিরে আইনি আলোচনায় ব্যস্ততা বাড়বে। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় সাফল্যে যোগ। দূর ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। আর্থিক দিক শুভ।

অতিরিক্ত ভাবপ্রবণতার কারণে বিশেষ কোনও সুযোগ হারাতে হতে পারে। কর্মক্ষেত্রে কোনও দুরূহ সমস্যার সমাধান করে জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। পারিবারিক কোনও সমস্যা থাকলে মাথা ঠান্ডা রেখে সমাধান করাই ভাল। ভবিষ্যৎ বিষয়ে কোনও পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের উন্নতি ও স্ত্রীর বৈষয়িক উন্নতি।

বিশেষ কোনও সুযোগ লাভের যোগ দেখা যায়। পুরনো কোনও শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। পারিবারিক দায়দায়িত্ব পালনে বহুব্যয়ের সম্ভাবনা দেখা যায়। প্রেমজ ব্যাপারে জটিলতা আপনার মানিসক চাপ বাড়াতে পারে। সন্তানের মতিগতির পরিবর্তন লেখাপড়ায় অমনোযোগিতার কারণে উদ্বেগের বৃদ্ধি। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দ দেবে।

কোনও গোপন কথা বলে ফেলে বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে রোজগার বৃদ্ধির যোগ তবে বাড়তি খরচের কারণে চিন্তা থাকবে। ব্যবসায়ীরা শুভ পরিবর্তনের ইঙ্গিত পাবেন। দূরভ্রমণের পরিকল্পনার বাস্তবায়ন, পারিবারিক পরিবেশ অনুকূল তবে পিতা অথবা পিতৃস্থানীয় কারওর স্বাস্থ্যহানির কারণে উদ্বেগ, প্রিয়জনের শুভ কোনও সংবাদ আপনাকে খুশি করবে।

সপ্তাহটিতে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে। ব্যবসায়ে নতুন লগ্নী আপাতত স্থগিত রাখতে হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশে গবেষণার সুযোগ মিলতে পারে। স্বজনদের কারওর অসুস্থতা আপনাকে উদ্বেগে রাখবে। চাকরিজীবিদের কর্মস্থলে জটিলতা কেটে যেতে পারে। সমাজকল্যাণে জড়িয়ে সুনাম অর্জন করতে পারেন।

পারিপার্শ্বিক কারণে মানসিক চাপে থাকবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও আর্থিক দিক থেকে ততখানি লাভবান নাও হতে পারেন। নারীজাতিকাদের জনে্য সপ্তাহটি বিশেষ খবর বয়ে আসতে পারে। শারীরিক দিক শুভ তবে পুরনো কোনও চোট ক্লেশ দিতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে পারেন। অত্যাধিক খরচের কারণে পারিবারিক বিবাদের সম্ভাবনা।

পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও রোজগারের বহু সুযোগ মিলতে পারে। পারিবারিক দিকে মাঝে মধে্যই শান্তির অভাব দেখা যায়। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। বিলাস ব্যসনে ব্যয় বৃদ্ধি পাবে। নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত বোধ করবেন, অতিরিক্ত পরিশ্রমের কারণে মানসিক ও শারীরিক দিক থেকে ক্লান্ত থাকবেন।

ব্যবসায়ে পাওনা আদায় নিয়ে বিবাদের সম্ভাবনা, নতুন কোনও ব্যবসায়িক উদে্যাগ আপাতত স্থগিত রাখবেন। সন্তানের অতিরিক্ত আবেগপ্রবণ মনোভাব আপনার উদ্বেগ বৃদ্ধি করবে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে তবে স্বজনদের কারওর আচরণে অসংগতি আপনাকে ব্যথিত করবে। কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।