Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ওলিম্পিকের ছাড়পত্র পেলেন ভারতীয় মহিলা অ্যাথলিট

এই নিয়ে তৃতীয়বার ওলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন সীমা৷ ২০০৪ ও ২০১২-র ওলিম্পিক থেকে যদিও খালি হাতেই ফিরেছিলেন তিনি৷ আগের দু'বার কোয়ালিফাইং রাউন্ড অতিক্রম করতে পারেননি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১৪

options
link
ওলিম্পিকের ছাড়পত্র পেলেন ভারতীয় মহিলা অ্যাথলিট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেলেন আরও এক ভারতীয় অ্যাথলিট৷ রবিবার ক্যালিফোর্নিয়ায় প্যাট ইয়ংস থ্রোয়ার্স ক্লাসিকে সোনা জিতে রিওর টিকিট নিশ্চিত করে ফেললেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া৷
ওলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য কমপক্ষে ৬১ মিটার ডিসকাস থ্রো-এর প্রয়োজন ছিল৷ পুনিয়ার স্কোর ২.৬২মিটার৷ ফলে অনায়াসেই ওলিম্পিকের মঞ্চে পারফর্ম করার রাস্তা খুলে যায় তাঁর সামনে৷ চলতি মরশুমে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর৷ ২০০৮ ওলিম্পিকের ডিসকাস থ্রো চ্যাম্পিয়ন স্টিফেন ব্রাউনকে হারিয়ে এদিন সোনা জিতে নেন তিনি৷
এই নিয়ে তৃতীয়বার ওলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন সীমা৷ ২০০৪ ও ২০১২-র ওলিম্পিক থেকে যদিও খালি হাতেই ফিরেছিলেন তিনি৷ আগের দু’বার কোয়ালিফাইং রাউন্ড অতিক্রম করতে পারেননি৷ এবার তাই প্রস্তুতিতে আরও জোর দিয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট৷ রিও উড়ে যাওয়ার আগে এই পদক নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.