সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে রাজ্যসভায় কোনওরকম বিবৃতি দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এই কথা৷ দেশের কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকার কারবারিদের রাতের ঘুম কেড়ে নিলেও, মোদির এই সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন আম আদমি৷ মূলত এই ইস্যুকে ঢাল করেই কেন্দ্রের বিরোধিতায় এক জোট হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই নোট ইস্যুকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তারা৷ কংগ্রেসের পক্ষ থেকে নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে৷ আর এই দাবিকেই সমর্থন করেছে অন্যান্য বিরোধী দলগুলি৷
কিন্তু কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যসভায় কোনও বক্তব্য রাখবেন না প্রধানমন্ত্রী৷ এই বিষয়ে অরুণ জেটলি বিরোধীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে৷
বিরোধীদের কটাক্ষ করে অর্থমন্ত্রী বলেন, “বিরোধী দলগুলি নোট বাতিলের বিষয়ে কোনও আলোচনা এবং বিতর্ক চাইছে না৷ কারণ তাদের কাছে বিষয়টির বিরোধিতা করার জন্য যুক্তি নেই৷ আর তাই বিতর্ক ও সুস্থ আলোচনা না করতে চেয়ে তারা কেবল বিবৃতি চেয়ে সমস্যা বাড়াচ্ছে৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন