সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত জঙ্গির কাছ থেকে মিলল নতুন ২০০০ টাকার নোট৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, মৃত ওই জঙ্গির কাছ থেকে মিলেছে নগদ ১৫,০০০ হাজার টাকা৷ যার মধ্যে ২টি ২০০০ টাকা ও বাকি গুলো ১০০ টাকার নোট৷ মঙ্গলবার নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর৷ সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সীমান্ত পেরিয়ে ওই দুই জঙ্গি ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরাও৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ওই দুই জঙ্গির মৃত্যু হয়৷ মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে৷
কিছুদিন আগেই দেশে কালো টাকা ও জাল নোটের কারবারিদের রমরমা রুখতে বাতিল হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ নোট৷ কেন্দ্রের তরফে দাবি করে হয়েছিল, এতে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ অনেকটাই আটকানো যাবে৷ পুরনো নোট বাতিল হওয়ায় সমস্যায় পড়বে জঙ্গিরা৷ তবে মঙ্গলবার মৃত ওই জঙ্গির কাছে নতুন ২০০০ টাকার নোট কিভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে৷
প্রসঙ্গত সোমবারই শ্রীনগর থেকে কিছু দূরে মালপোরায় একটি ব্যাঙ্ক থেকে ১৩ টাকা লুঠ করে দুষ্কৃতীরা৷ যে টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই ছিল পুরনো ৫০০ ও ১০০০ নোট৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন