সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে মোদির সার্জিক্যাল স্ট্রাইক আম আদমির জীবনে টাকার ঘাটতি সৃষ্টি করার পাশাপাশি অন্য এক ক্ষেত্রে বিশেষ সমস্যা ডেকে এনেছে৷
শোনা যাচ্ছে, নোটের ঘাটতির কারণে নাকি সিগারেট বিক্রির পরিমাণ এক ধাক্কায় ৪০% কমে গিয়েছে৷ এমন তথ্য দিচ্ছেন খোদ সিগারেট-পান বিক্রেতারা৷ তাঁরা জানিয়েছেন, মোদির সার্জিক্যাল স্ট্রাইকের পরেই নাকি সিগারেট বিক্রি কমে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই৷ কিষণ কুমার নামের এক পান-সিগারেট বিক্রেতা জানিয়েছেন, “৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনার পর থেকে চারদিন পর্যন্ত কোনও সিগারেট বিক্রি হয়নি তাঁর দোকানে৷ কম করে ৪০% সিগারেট বিক্রি কমে গিয়েছে এক ধাক্কায়৷”
বিক্রেতাদের দাবি, সিগারেট বিরোধী বিজ্ঞাপন যে কাজ এতদিন করতে পারেনি সেই কাজই করে দেখিয়েছে কালো টাকার বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন