Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মসুল দখলের দোরগোড়ায় ইরাকি সেনা, কোণঠাসা বাগদাদি

জঙ্গিরাদের সবদিক থেকে কোণঠাসা করতে ভেঙ্গে ফেলা হয়েছে ৫টি সেতু৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২০, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২০, ২০:২১

options
link
মসুল দখলের দোরগোড়ায় ইরাকি সেনা, কোণঠাসা বাগদাদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরের  উত্তর, দক্ষিণ, পূর্ব ইতিমধ্যেই দখলে এসেছে৷ এবার মসুলের পশ্চিমাংশ দখলের জন্য উঠে পড়ে লেগেছে ইরাকি সেনা৷ যদিও জঙ্গিরাও তাদের শেষ ঘাঁটি রক্ষার জন্য কড়া প্রতিরোধে করছে বলেও জানাচ্ছেন ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাদেল৷ তিনি জানান, মসুল শহরের এই অংশ জনবহুল হওয়ায় খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে সেনাবাহিনীকে৷যাতে স্থানীয় নাগরিকরা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন৷

২০১৪ সালে মসুল দখল করে আইএস জঙ্গিরা৷ এটা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর৷ আর বর্তমানে এই মসুলই এই মুহুর্তে আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি৷ এই মুহুর্তে মসুলকে আইএস মুক্ত করতে লড়াই করছে ইরাকি সেনা ও কুশ পেশমের্গা বাহিনী৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী৷ পাশাপাশি আইএসদের দখল মুক্ত করতে আকাশপথে ড্রোন হামলা চালাচ্ছে মার্কিন সেনা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জঙ্গিদের সবদিক থেকে কোণঠাসা করতে ভেঙ্গে ফেলা হয়েছে ৫টি সেতু৷ যাতে জঙ্গিরা মসুল ছেড়ে বের হতে না পারে৷ পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন হলে অস্ত্র, খাবার, সবকিছুর জোগানই বন্ধ হয়ে যাবে জঙ্গিদের কাছে৷ তবে আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি সেনা যতই সাবধানী হোক না কেন, এই লড়াইয়ে মাসুল গুনতে হচ্ছে মসুলের বাসিন্দাদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.