সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল নোটে লেনদেনের সময়সীমা শেষ হচ্ছিল আজই৷ অর্থাৎ ২৪ নভেম্বর রাত ১২ টার পর আর জরুরি পরিষেবার ক্ষেত্রেও ব্যবহার করা যেত না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ তবে সে সময়সীমা আরও ৭-১০ দিন বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, পুরনো নোটে লেনদেনের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হচ্ছে৷ এখনও সমস্ত পুরনো নোট বদলানো সম্ভব হয়নি৷ এছাড়া এটিএম ও ব্যাঙ্কে নোটের জোগানও যথেষ্ট নয়৷ এ পরিস্থিতিতে পুরনো নোটে লেনদেন একেবারে বন্ধ হয়ে গেলে ঘোর বিপাকে পড়বে জরুরি পরিষেবা৷ আর তারপরই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ অর্থাৎ আরও ৭-১০ দিন সরকারি প্রতিষ্ঠানগুলোয় পুরনো নোটই ব্যবহার করা যাবে৷ ছাড় থাকছে বিমানবন্দরে পার্কিং ও পেট্রোল পাম্পগুলোতেও৷
এর আগেও একবার এই সময়সীমা বাড়ানো হয়েছিল৷ গতকালই রিজার্ভ ব্যাঙ্কের তরফে রাজ্যকে জানানো হয়েছে যে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুদিন সময় লাগবে৷ আর তারপরই কেন্দ্র এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন