Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

স্পিকারকে কাগজ ছুঁড়ে মারলেন সপা সাংসদ, মুলতবি অধিবেশন

সেন্সর করা হল অভিযুক্ত সাংসদকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৫:৩২

options
link
স্পিকারকে কাগজ ছুঁড়ে মারলেন সপা সাংসদ, মুলতবি অধিবেশন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিল ইস্যুতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে সংসদে৷ খোদ লোকসভার অধ্যক্ষকেই পেপার ছুঁড়ে মারলেন সমাজবাদী পার্টির সাংসদ৷ ঘটনায় অভিযুক্ত সাংসদ অক্ষয় যাদবকে সেন্সর করা হয়৷ বৃহস্পতিবারের মত অধিবেশন মুলতবি করে দেন ক্ষুব্ধ অধ্যক্ষ সুমিত্রা মহাজন৷

শীতকালীন অধিবেশনের শুরু থেকেই প্রায় প্রতিদিনই নোটে বাতিলে ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সংসদের দুই কক্ষই৷ বিরোধীদের হই-হট্টগোলে অধিবেশন মুলতবির ঘটনা নিত্যদিনের৷ বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি৷ এদিন নোট বাতিল ইস্যুতে স্লোগান দিতে দিতে অধ্যক্ষের পোডিয়ামের দিকে এগিয়ে যেতে থাকেন বিরোধীরা৷ সেসময় হঠাৎই সুমিত্রা মহাজনের দিকে একগুচ্ছ কাগজ ছুঁড়ে দেন সমাজবাদী পার্টির সাংসদ অক্ষয় যাদব৷ এরপরই অধিবেশনব মুলতবি ঘোষণা করে দেওয়া হয়৷ ফের অধিবেশন শুরুর পর নিজের কৃতকর্মের জন্য অভিযুক্ত অক্ষয় যাদবকে ক্ষমা চাইতে বলেন স্পিকার৷ পাশাপাশি অভিযুক্ত সাংসদকে সতর্ক করে দেওয়া হয়৷ সুমিত্রা মহাজন বলেন, সংসদের মর্যাদা রক্ষা করা সাংসদদের কর্তব্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.