Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এবার পাঠ্যবইয়ে ঠাঁই পেল ফেলুদা, হ্যারি পটার, টিনটিনরা

আগামী শিক্ষাবর্ষ থেকেই ICSE অনুমোদিত সমস্ত স্কুলে চালু হয়ে যাবে নতুন সিলেবাস৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৮:০৫

options
link
এবার পাঠ্যবইয়ে ঠাঁই পেল ফেলুদা, হ্যারি পটার, টিনটিনরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারি পটার জাদুকাঠি ছোঁয়াতেই অ্যাসটেরিক্সের শক্তি ফিরে এল৷ দুইয়ে দুইয়ে চার কেমনে হল, একসঙ্গে খুঁজতে বেরিয়ে পড়েছে ফেলুদা, টিনটিন, শার্লক হোমস৷ এদিকে আবার অমর চিত্রকথার সঙ্গে মিলেমিশে একাকার হবিটের দল৷ না, এ কোনও নতুন আবোল তাবোল গল্প নয়, বরং জনপ্রিয় এই গল্পগুলিই এবারে উঠে আসছে পাঠ্য বইয়ের পাতায়৷ এমনই নির্দেশ ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস’-এর (CISCE)৷

আগামী শিক্ষাবর্ষ থেকেই ICSE  অনুমোদিত সমস্ত স্কুলে চালু হয়ে যাবে নতুন সিলেবাস৷ তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ে ঠাঁই পাবে শিশু-কিশোরদের এই পছন্দের গল্প, কমিকসের চরিত্রগুলি৷ থাকবে অ্যান ফ্র্যাঙ্ক, মালালা ইউসুফজাই, ডঃ এ পি জে আবদুল কালামের মতো ব্যক্তিত্বদের জীবনীও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার লখনউতে এই কথা ঘোষণা করেন CISCE-র চিফ এগজিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি গ্যারি আরাথুন৷ তিনি জানান, ২০১৭-১৮ সাল থেকে ISCE অনুমোদিত প্রত্যেক স্কুলে চালু করতে হবে এই পাঠক্রম৷ যদি কোনও স্কুলে তা চালু করতে কোনওরকম সমস্যা থাকে, তাহলে CISCE-র তরফে তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হবে তা চালু করার জন্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.