Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পুরনো নোট নিতে নারাজ বাবা, শোধ নিতে ধর্ষণ মেয়েকে

৫০০ টাকার নোট নিয়ে বচসা বাবার সঙ্গে৷ তার জেরে ধর্ষিতা হতে হল এক কিশোরীকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১৮:৩১

options
link
পুরনো নোট নিতে নারাজ বাবা, শোধ নিতে ধর্ষণ মেয়েকে zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা বাবার সঙ্গে৷ তার জেরে ধর্ষিতা হতে হল এক কিশোরীকে৷ বদায়ুনের এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

নোট বাতিলের পর গোটা দেশ জুড়েই নানা ঘটনা ঘটছে৷ তবে তা সবই সাধারণ মানুষের ভোগান্তির ছবি৷ সে সবের মধ্যেই নজিরবিহীন এ ঘটনা ঘটল বরেলির বদায়ুনে৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর পরিবার ঘুঁটে বিক্রি করেছিল তিন প্রতিবেশীকে৷ তার দাম হিসেবে পুরনো ৫০০ টাকার নোট দিতে চায় তারা৷ প্রত্যাশিতভাবেই সে নোট নিতে অস্বীকার করেন কিশোরীর বাবা৷ সে নিয়ে বেশ খানিকটা ঝামেলাও হয়৷ এরপর ওই কিশোরীর মা-বাবা জরুরি দরকারে হাসপাতালে যান৷ সে সময় কিশোরীটি বাড়িতে একলাই ছিল৷ এরই সুযোগ নিয়ে যৌন হেনস্তা করা ওই কিশোরীর৷ জানা যাচ্ছে, অভিযুক্ত নবম শ্রেণির ছাত্র৷ ওই কিশোরীকে বাড়ি থেকে একটু দূরে ডেকে নিয়ে যায় সে৷ তারপরই ধর্ষণ করে ওই নাবালিকাকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাতে মা-বাবা বাড়ি ফিরলে পুরো ঘটনা জানায় নির্যাতিতা৷ এরপরই  এফআইআর দায়ের করা হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.