Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
মমতা-অমিত শাহ বৈঠক

দুপুরে মমতাকে সময় দিলেন অমিত শাহ, নর্থ ব্লকে উভয়ের বৈঠক

এই প্রথম প্রশাসনিক স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় -অমিত শাহ সাক্ষাৎ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২২, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২২, ১৩:৫৬

options
link
দুপুরে মমতাকে সময় দিলেন অমিত শাহ, নর্থ ব্লকে উভয়ের বৈঠক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম মেনে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সময় দিলেন অমিত শাহ। সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ নর্থ ব্লকে মমতার সঙ্গে অমিত শাহ দেখা করবেন। দুজনের মধ্যে জরুরি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হতে পারে। তবে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কতটা সময় দেন, তার উপর।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বন্ধ স্কুল-কলেজ, রেড অ্যালার্ট জারি মুম্বইয়ে]

এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করতে। কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া অর্থপ্রাপ্তির আবেদন করতে। বুধবার বিকেলে সেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে। আলোচনা যে বেশ সদর্থক হয়েছে, তা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়েই জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গেও এও বলেন যে দিল্লি গেলে সাধারণত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এর আগেও যতবার দিল্লি গিয়েছেন কোনও না কোনও কাজে, রাজনাথ সিং, অরুণ জেটলিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ না করে ফেরেননি। তাই এবারও তিনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন। তাঁর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলের নজর ছিল, বাংলার মুখ্যমন্ত্রী কখন সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার বেলার দিকেই জানা গেল, নর্থ ব্লকে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন অমিত শাহ। সম্ভবত তিনি ঝাড়খণ্ড থেকে ফিরে মমতার সঙ্গে দেখা করবেন। এই প্রথম অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে প্রথমবার মুখোমুখি হচ্ছেন। মুখ্যমন্ত্রীর নিজের কথায়, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, এই সাক্ষাতের ভিন্নতর গুরুত্ব রয়েইছে।

[আরও পড়ুন: ‘কখনও হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি’, সাফাই অমিত শাহর]

এতদিন রাজনৈতিকভাবে উভয়ের মধ্যে চূড়ান্ত বিরোধ ছিল। সুযোগ পেলেই একে অন্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিতেন। বিশেষত লোকসভা ভোটের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অমিত শাহর বাকযুদ্ধ প্রায় রোজই প্রচারের শিরোনামে চলে আসত। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর পরিস্থিতি অনেকটাই পালটে গিয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর যেন বিরোধের সুর আরও চড়েছে। বিশেষত সম্প্রতি এনআরসি ইস্যুতে। কিন্তু রাজনৈতিক বিরোধিতা থাকলেও, প্রশাসনিক স্তরে হাত মিলিয়েই কাজ করতে হবে। তাই রাজ্যের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শত্রু শিবিরে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। প্রথমবার সাক্ষাতে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কী নিয়ে আলোচনা হয়, সেদিকেই নজর সকলের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.