Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার রূপান্তরকামীদের স্বীকৃতি ভারতীয় রেলেও

এক্ষেত্রে সব ধরনের রূপান্তরকামীদেরই পুরো ভাড়া দিয়ে ট্রেন যাত্রা করতে হবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১২:১৮

options
link
এবার রূপান্তরকামীদের স্বীকৃতি ভারতীয় রেলেও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ভারতীয় রেল৷ অর্থাৎ এবার থেকে অনলাইনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে তালিকায় পুরুষ এবং মহিলার পাশাপাশি থাকবে রূপান্তরকামীদের জন্য আলাদা  বিভাগও৷

ভারতীয় রেলে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন দিল্লিরই এক আইনজীবী জামশেদ আনসারি৷ রেলমন্ত্রকের বিরুদ্ধে তিনি ১৪, ১৫, ১৯, এবং ২১ নম্বর ধারা অবমাননার অভিযোগ তোলেন৷ তাঁর দাবি, রূপান্তরকামীদের জন্য ট্রেনে বিশেষ কামরা এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা নেই৷ গত ফেব্রুয়ারিতে ওই আইনজীবীকে প্রস্তাবটি রেলমন্ত্রকের সামনে রাখার নির্দেশ দেয় হাই কোর্ট৷ তারই ফলস্বরূপ আইআরসিটিসি-তে যুক্ত হল এই নয়া নির্দেশিকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংবিধানের ধারা মেনে রূপান্তরকামী, বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়৷ সেই মতো রূপান্তরকামীদেরও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তিকরণে সম্মতি দিয়েছে রেলমন্ত্রক৷ এক্ষেত্রে সব ধরনের রূপান্তরকামীদেরই পুরো ভাড়া দিয়ে ট্রেন যাত্রা করতে হবে৷ টিকিট সংরক্ষণ ও বাতিলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.