Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অর্থাভাবে ২,০০০ টাকার নোট পেতে নির্বীজকরণ করালেন এই প্রৌঢ়

অভাবের তাড়নাতেই এই পদক্ষেপ আলিগড়ের পূরণ সিংয়ের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১৪:৪২

options
link
অর্থাভাবে ২,০০০ টাকার নোট পেতে নির্বীজকরণ করালেন এই প্রৌঢ় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন হাতে কাজ নেই৷ ঘরে চাল-ডাল বাড়ন্ত৷ তীব্র হচ্ছে অর্থাভাব৷ এমন অবস্থায় কতকটা নিরুপায় হয়ে সরকারের দেখানো পথেই হাঁটলেন এক দরিদ্র প্রৌঢ়৷ দু’হাজার টাকার বিনিময়ে নিজের নির্বীজকরণ করালেন আলিগড়ের পুরণ সিং৷

আলিগড়ের এক গ্রামে দিনমজুরের কাজ করতেন পূরণ৷ ১০০ দিনের কাজের টাকা দিয়েই এতদিন সংসার চলত তাঁর৷ ৮ নভেম্বরের পর থেকে গোটা জীবনটা যেন বদলে যায়৷ খুচরোর আকালে কাজ বন্ধ হয়ে যায়৷ কোথায় যাবেন? কী করবেন? কিছুই ভেবে পাচ্ছিলেন না পূরণ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন সময়ই খবর পান কাছাকাছি এক নির্বীজকরণের ক্যাম্প বসেছে৷ যেখানে নাসবন্দি করানো হলে ২০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে৷ আলিগড়ের এক আধিকারিকের কথায়, প্রথমে নিজের স্ত্রীর বন্ধ্যাকরণ করাতে এসেছিলেন পূরণ৷ কিন্তু মহিলার শারীরিক পরিস্থিতি বন্ধ্যাকরণের ধকল সইবার উপযুক্ত ছিল না৷ সেই কারণেই স্ত্রীর বদলে নিজেরই নির্বীজকরণ করিয়ে নেন পূরণ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.