Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
পাইথন

শিশুকে চুমু খাচ্ছে বিশালাকার সাপ! ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা নেটিজেনদের

দুর্বল চিত্তের ব্যক্তিরা এই ভিডিও ভুলেও দেখবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:২১

options
link
শিশুকে চুমু খাচ্ছে বিশালাকার সাপ! ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা নেটিজেনদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের কথা আলোচনা হলেই কি আপনার গায়ে কাঁটা দেয়? খুব ভয় পান? কিন্তু একটি শিশু তাতে ভয় পায় না। বরং তার খেলার সঙ্গীই ওই সাপ। তবে বিষধরও তাকে দিব্যি পছন্দ করেন। দিনরাত নানা ভয়ংকর খেলায় মেতে থাকে দু’জনে। অবাক লাগলেও, এটাই বাস্তব। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে দেখছেন সেই ওই ভিডিও দেখে আঁতকে উঠছেন।

[আরও পড়ুন: এই গ্রামে একসঙ্গে বাস করে সাপ ও মানুষ! কোথায় জানেন?]

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি শিশু কাচের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। হলুদ রংয়ের পাইথন কাচ বেয়ে নেমে তার গায়ের উপরে পড়ল। মুহূর্তের মধ্যে শিশুর মুখের সামনে চলে আসে বিষধর সরীসৃপ। প্রিয় বন্ধুর মতো শিশুকে আদর করতে শুরু করে সাপটি। কপালে চুমুও দিতে দেখা যায় বিষধর সরীসৃপটিকে। তবে তাতে শিশুটি একটুও ভয় পায়নি। পরিবর্তে হাসিমুখে গোটা ঘটনাই উপভোগ করছে সে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ওই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় কুড়ি লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। শেয়ার এবং লাইকের ঝড় বইছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওটি দেখে বেশিরভাগ নেটিজেনই আঁতকে উঠছেন। এই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। হলুদ রংয়ের বিশাল সাপটি এভাবে কাউকে চুমু খেতে পারে, সেই প্রশ্ন তুলতেও ভোলেননি নেটিজেনরা।

নেটিজেনদের একাংশ আবার সাপপ্রেমী। তাঁদের ভিডিওতে সাপের কেরামতি দেখতে মন্দ লাগে না। মাত্র ১৭ সেকেন্ডে এভাবে ভিডিও শেষ হয়ে যাবে তা নাকি আশাই করেননি তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.