সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুপুরে খাওয়া মাত্র অনেকেরই দু’চোখের পাতা এক হয়ে আসে৷ বাড়িতে থাকলে না হয় কোনও সমস্যা নেই৷ কিন্তু অফিসে এ এক মহা হ্যাপার ব্যাপার৷ অথচ যত ঘুম যেন ওই খাওয়ার পরই চোখের পাতায় ভিড় জমায়৷
আসলে দোষ ঘুমের নয়৷ প্রতিদিন আমরা যে খাবার খাই তাতেই এমন কিছু দ্রব্য থাকে যা ঘুমকে হাতছানি দেয়৷ আমরা যে খুব সচেতনভাবে তা খাই এমনটা নয়৷ আবার সচেতনভাবে এই দ্রব্যগুলি না খাওয়ার ফলে ঘুমের দফারফা হয়৷ রাতের পর রাত জাগতে জাগতে অনেকেই ক্রনিক ইনসমনিয়ার রোগী হয়ে ওঠেন অনেকে৷
অর্থাৎ ঘুম আনা হোক বা তাড়ানো, আপনাকে জেনে নিতে হবে কোন কোন খাদ্যদ্রব্য ঘুমকে হাতছানি দেয়৷ তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন৷ সম্প্রতি এ নিয়ে বিস্তারিত সমীক্ষা করে দেখা গিয়েছে খাবারে প্রোটিন, নুনের পরিমাণ বেশি থাকলে সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে৷ আমেরিকান সংস্থা ‘দ্য স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট’ পতঙ্গদের উপর এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা করে৷ তার ফলাফল থেকেই জানা যাচ্ছে প্রোটিন ও লবনের এই বিশেষ গুণের কথা৷ এই খাদ্য উপাদানের মাত্রার উপরই ঘুমের সময়সীমাও নির্ভর করে৷ মূলত এই কারণেই দিবানিদ্রা আসে৷তাহলে কারণ তো জানা গেল৷ এবার ব্যালান্স করতে পারলেই ঘুম নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠোয়৷
জীবনযাপনের আরও খবর:
এক চিলতে হলুদেই সারিয়ে তুলতে পারবেন এই সমস্যাগুলি
এই বিষয়ে নজর না দিলে শীতে ভুগতে হতে পারে!
বিয়ের মরশুমে নিজেকে অপরূপা করে তোলার সহজ উপায়
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন