সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ক্লাবের সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে একবালপুর৷ ব্যাপক বোমাবাজি চলে এলাকায়৷ চলে গুলি ও বোতলবৃষ্টিও৷ ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক পুলিশকর্মী৷
জানা যাচ্ছে, একবালপুরের কদমতলায় স্থানীয় দুই ক্লাবের মধ্যে পুরনো একটা বিবাদ ছিলই৷ তাই নতুন করে মাথাচাড়া দেয় আজ, মঙ্গলবার৷ গণ্ডগোল মেটাতে দুই ক্লাবের মধ্যে বৈঠকও করা হয়েছিল বলে জানা যাচ্ছে৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি৷ আজ আবার নতুন করে বিবাদ বাধে৷ কিছুক্ষণের মধ্যেই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি৷ চলে ব্যাপক বোমাবাজি৷ দুই পক্ষ বোতল ও ইট ছুড়তে থাকে বলে জানা যাচ্ছে৷ প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছে, গুলি ও বোমা দুই-ই চলে৷ স্থানীয় ক্লাবের বিবাদের মধ্যে দুষ্কৃতীরাও জড়িয়েছিল বলে অভিযোগ ওঠে৷ পুরো এলাকায় ব্যাপক ভাঙচুর চলে বলেও জানা যাচ্ছে৷
ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশবাহিনী পৌঁছায় ঘটনাস্থলে৷ কিন্তু পুলিশের গাড়ির সামনেও বোমা ফেলা হয় বলে জানা যাচ্ছে৷ এক সিভিক ভলান্টিয়ার জখম হয় বলেও জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন