সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হানিকারক বাপু’ থেকে যখন তরুণ প্রাণ রেহাই পায়৷ চঞ্চল মন তো একটু পাখনা মেলবেই৷ আকাশের সঙ্গে বন্ধুত্বও পাতাবে৷ মাটির টান একটু একটু করে হাল্কা হতে শুরু করবে৷ মনের বেচালপনাই ফুটে উঠেছে ‘দঙ্গল’-এর নতুন গানে৷ গীতা ফোগাটের চরিত্রকে নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন ফতিমা সানা শেখ৷ ‘চাচি ৪২০’-এর ছোট্ট মেয়েটি অভিনয়ের নয়া আখড়ায় দর্শকদের বেশ ভালই নজর কাড়তে শুরু করেছে৷
Advertisement
মাত্র ছয় ঘণ্টায় ইউটিউবে প্রায় দুই লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও৷ প্রীতমের সুরে শব্দ সাজিয়েছেন অমিতাভ ভট্টাচার্য৷ আর গেয়েছেন ইন্দো-কানাডিয়ান গায়িকা জোনিকা গান্ধী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন