Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আগামিকালই শেষ পুরনো ৫০০ টাকার নোটে সব লেনদেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর পর্যন্তই পুরনো বাতিল ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ বৃহস্পতিবার সন্ধেতেই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷ কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, পেট্রোল পাম্প, রেলের কাউন্টার, হাসপাতাল, বিমান টিকিট বুক-সহ সমস্ত সরকারি পরিষেবার ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/new-deadline-for-old-500-rupee-notes-at-petrol-pumps-is-december-2/pid/31950/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "আগামিকালই শেষ পুরনো ৫০০ টাকার নোটে সব লেনদেন"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:৫৫

options
link
আগামিকালই শেষ পুরনো ৫০০ টাকার নোটে সব লেনদেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর পর্যন্তই পুরনো বাতিল ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ বৃহস্পতিবার সন্ধেতেই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷

কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, পেট্রোল পাম্প, রেলের কাউন্টার, হাসপাতাল, বিমান টিকিট বুক-সহ সমস্ত সরকারি পরিষেবার ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ৷ কিন্তু এদিন তার সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি৷ একটি সংবাদ সংস্থার টুইটকে রিটুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তাতেই এই সিদ্ধান্তের কথা স্পষ্ট হয়৷ অর্থাৎ শুক্রবার মধ্যরাতের পর বিদ্যুতের বিল বা পেট্রোলের দাম মেটাতে গেলে নয়া ৫০০ অথবা ২০০০-এর নোটই ব্যবহার করতে হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সন্ত্রাসবাদ এবং কালো টাকায় লাগাম টানতে গত মাসের ৮ তারিখ মধ্যরাত থেকে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ঘোষণার পর প্রথমে জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্ক থেকে অদলবদল করা যাবে৷ কিন্তু পরে তারও সময়সীমা কমিয়ে ২৪ নভেম্বর করে দেওয়া হয়৷ এবার বাতিল ৫০০ টাকার নোটে সরকারি পরিষেবাও বন্ধ হতে চলেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.