সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দৌড়লে পিছিয়ে পড়ে গোটা দুনিয়া৷ তাঁর বিদ্যুতের গতি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে৷ আর সেই সৌজন্য দু-একবার নয়৷ ষষ্ঠবার বিশ্বের সেরা অ্যাথলিটের পুরস্কার হাতে তুললেন উসেইন বোল্ট৷
একদিকে যেমন নিজের শোকেসে ব্যালন ডি’অর-এর সংখ্যা বাড়িয়েই চলেছেন লিও মেসি, তেমনই বোল্টের ঘরে বাড়ছে আইএএএফ ট্রফি৷ লন্ডন ও রিও ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন তিনি৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর রেকর্ড এখনও অক্ষুণ্ন৷ সেই কারণেই ফের আইএএএফ পুরস্কার জিতে নিলেন জামাইকাল স্প্রিন্টার৷ আগামী বছর থেকে ট্র্যাকে আর দেখা যাবে না থান্ডার বোল্ডকে৷ তবে সেসব নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ তিনি৷ প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতেই ভালবাসেন৷ পুরস্কার জেতার পর বললেন, “দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল এই পুরস্কার৷ আমি যখন স্টেডিয়ামে যাই তখন থেকে প্রতিটা মুহূর্ত অনুভব করি৷ প্রতিযোগিতা আমার বরাবরই প্রিয়৷ বিশ্বের সেরার বিরুদ্ধে আমি লড়তে চাই৷”
এর আগে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে বাকিদের পিছনে ফেলে এই পুরস্কার ঘরে তুলেছিলেন বোল্ট৷ এই বিষয়ে ট্র্যাকের মতো ট্র্যাকের বাইরেও নজির গড়েছেন তিনি৷ তাঁর আগে অন্য কোনও অ্যাথলিট টানা তিনবার এই পুরস্কার জেতেননি৷ তাই ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ায় উচ্ছ্বসিত তিনি৷ এদিকে, ইথিওপিয়ান আলমাজ আয়ানা জিতে নিয়েছেন বিশ্বের সেরা মহিলা অ্যাথলিটের পুরস্কার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন