সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনৈতিকভাবে নোট অদল-বদল করার অভিযোগে ব্রাঞ্চ ম্যানেজার সহ চার কর্মীকে বরখাস্ত করল এইচডিএফসি ব্যাঙ্ক৷ ঘটনাটি ঘটেছে এইচডিএফসি চণ্ডীগড় সেক্টর-১৫ শাখায়৷
জানা গিয়েছে, ব্যাঙ্কের এক কর্মীর পরিচিতের কাছে হিসেব বহির্ভূত পুরনো নোট ছিল৷ সেগুলি বদল করতেই অনৈতিকভাবে সাহায্য করে ম্যানেজার-সহ ওই চার কর্মী৷ ঘটনা জানাজানি হতেই চার কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়৷ এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ টাকার গরমিলের হিসেব নিতে গিয়েই বিষয়টি প্রকাশ্যে আসে৷ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, এর আগেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও ক্যাশিয়ারকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ৷ ভাটিন্ডার ওই ব্যাঙ্কের দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সাধারণ মানুষের টাকা বদল করতে কমিশন নিচ্ছিল তারা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন