Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

করণের শোয়ে ঝড় তুলতে চলেছে বলিউডের এই দুই নারী

এ কোন জুটি শোয়ে এনে অসাধ্য সাধন করলেন করণ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৩:১৬

options
link
করণের শোয়ে ঝড় তুলতে চলেছে বলিউডের এই দুই নারী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘কফি’র টানে বাঘা বাঘা বলিউড তারকা এসে বসেছেন ‘ব়্যাপিড ফায়ার’-এর সামনে৷ শেষে কেউ হেসেছেন, কেউ আবার ফেঁসেছেন করণ জোহরের প্রশ্নের ফাঁদে৷ পঞ্চম মরশুমেও ‘কফি উইথ করণ’-এর অতিথি তালিকা তাক লেগে যাওয়ার মতোই৷ অক্ষয়-টুইঙ্কলের রসায়ন ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক রণবীর-রণবীর জুটির কথোপকথনে৷

আর এবার ‘কফি উইথ করণ’-এর সোফায় আগুন লাগাতে চলেছেন দুই বলিউড সুন্দরী৷ এবং দুই রণবীরের সঙ্গে তাঁদের সম্পর্ক প্রায় একই পর্যায়ে৷ শোনা গিয়েছে, এবার একসঙ্গে করণের মুখোমুখি হতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং অনুস্কা শর্মা৷ এই দুই নারীই নাকি এবার ঝড় তুলতে চলেছেন করণের শোয়ে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

untitled-1

এর আগে বলিউডে জোর গুঞ্জন ছিল, ক্যাটরিনা নাকি প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গেই ‘কফি উইথ করণ’-এ আসতে চান৷ পরে তা ভেস্তে যায়৷ আরও পরে শোনা গিয়েছিল, করণের শোয়ে হৃতিক নাকি এবার সঙ্গী হচ্ছেন তাঁর ‘চিকনি চামেলি’র৷ এদিকে অনুস্কা শোয়ে আসতে একদমই রাজি ছিলেন না৷ কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আলোচনা চাইছিলেন না৷ কিন্তু অসাধ্যকে কেমন করে সাধন করতে হয়, তা করণ জোহর ভালভাবেই জানেন৷ তাই দুই কন্যেকেই নিজের শোয়ের জন্য একসঙ্গে জুটি বাঁধতে রাজি করিয়ে ফেলেছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

untitled-1

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.