Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
মেট্রো

কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, রইল আবেদনের খুঁটিনাটি

আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৯, ২১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৯, ২১:৩১

options
link
কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, রইল আবেদনের খুঁটিনাটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। www.kmrc.in এই ওয়েবসাইটে গেলেই মিলবে আবেদনের ফর্ম। এক বছরের চুক্তিতে আপাতত কর্মী নিয়োগ করা হবে। তবে কাজের নিরিখে ওই কর্মীর চুক্তির সময়সীমা বাড়তে পারে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। 

ল এক্সিকিউটিভে পদে আপাতত নিয়োগ করবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবেদনকারীর যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই আইনে স্নাতক হতে হবে।

আবেদনকারীর অভিজ্ঞতা:
এছাড়াও আগ্রহী প্রার্থীর যে কোনও ল-ফার্মে বা আইনজীবী হিসাবে কাজ করার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। ১ সেপ্টেম্বর, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.kmrc.in এই ওয়েবসাইটে গেলেই মিলবে আবেদনের ফর্ম। ওই ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর নিম্নলিখিত ঠিকানায় ওই আবেদনপত্র পাঠাতে হবে।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ, আবেদনের পদ্ধতি জানেন তো?]

ঠিকানাটি হল: ম্যানেজিং ডিরেক্টর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, এইচআরবিসি অফিস কম্পাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা-৭০০০২১।

এই ঠিকানায় আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন পৌঁছতে হবে। নইলে আবেদনপত্র আর গণ্য করা হবে না। আপাতত এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে কাজের নিরিখে ওই কর্মীর চুক্তির সময়সীমা বাড়তে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.