সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে দেখা গিয়েছিল চরিত্রদের আলাপ করিয়ে দেওয়া ছোট ছোট দু’খানা টিজার। তার পর এল ছবির প্রোমো। সে সব পেরিয়ে নয়া কী চমক দিল টিম ‘সুলতান’?
প্রোমো বেরিয়ে যাওয়ার পরে তো একখানাই জিনিসই পড়ে থাকে! সেটা ছবির গান। ‘সুলতান’-ও হাঁটল সেই পথেই! মুক্তি পেল ছবির প্রথম গান।
গানের নাম ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’!
গানের এরকম নাম কেন?
কেন না, গানের শুরুতে দেখা যাচ্ছে হরিয়ানার এক বিয়েবাড়ির দৃশ্য। সেখানে আচমকাই শোনা গেল ‘হরিয়ানা কি শেরনি’ আরফার ডাকসাইটে হাঁক! ডিজে কে উদ্দেশ্য করে ভলিউম আর বেসটা একটু বাড়াতে বলছেন তিনি!
তার পরেই সেই বিয়েবাড়িতে হানা দিলেন সুলতান। শেরনির মন জয় করার জন্য নাচন-কোঁদনের কমতি রাখলেন না।
ফারহা খানের কোরিওগ্রাফিতে কেমন জমল সুলতান আর আরফার প্রথম নাচ-গান, দেখে নিন নিচের এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন