Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

চেন্নাই যাওয়ার পথে রাষ্ট্রপতির বিমানে গোলযোগ

তামিলনাড়ু যাওয়ার পথে রাষ্ট্রপতির বিমান মাঝ আকাশে গোলযোগের সম্মুখীন হয়। আর তাই পুনরায় দিল্লি ফিরে আসে বিমানটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১৩:১১

options
link
চেন্নাই যাওয়ার পথে রাষ্ট্রপতির বিমানে গোলযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাত ১১ টা ৩০ মিনিট। তখনই এল দুঃসংবাদটা। সকল জাগতিক মায়া ত্যাগ করে চলে গিয়েছেন আম্মা। তামিলনাড়ুর ‘আয়রন লেডি’-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে পৌঁছচ্ছেন দেশের তাবর নেতৃত্ব। কিন্তু আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে পড়লেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তামিলনাড়ু যাওয়ার পথে রাষ্ট্রপতির বিমান মাঝআকাশে গোলযোগের সম্মুখীন হয়। আর তাই পুনরায় দিল্লি ফিরে আসে বিমানটি।

ভারতীয় বায়ুসেনার এই বিমানটি যান্ত্রিক গোলযোগের ফলেই মাঝ আকাশে বিপাকে পড়ে বলে জানা গিয়েছে। আর তাই বিমানটি পুনরায় দিল্লি ফিরে যায়। আর তাই মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির চেন্নাইয়ে পৌঁছনোর কথা থাকলেও, তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। যদিও রাষ্ট্রপতির দফতর সূত্রে খবর, বিমানের গোলযোগ মিটলেই রাষ্ট্রপতি তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আম্মার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তামিলনাড়ুর তালাইভির মৃত্যুতে শোকবার্তা জানাতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, “জীবনের সব যুদ্ধই তিনি জিতেছেন। কিন্তু মানুষকে কোথাও গিয়ে কোনও যুদ্ধে হেরে জেরে যেতে হয়। তিনিও এই যুদ্ধে হেরে গেলেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.