Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান, আটকে অন্তত ৮০০ পর্যটক

উদ্ধারকাজে নেমে পড়েছে ভারতীয় নৌসেনার বিত্রা, বঙ্গারাম ও কুম্ভীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১১:১৩

options
link
বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান, আটকে অন্তত ৮০০ পর্যটক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ হ্যাভলক দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন কমপক্ষে ৮০০ জন পর্যটক৷ আট যাত্রীদের মধ্যে ৩২ জন কলকাতার বাসিন্দা৷ নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷

প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে নৌসেনা৷ ইতিমধ্যেই পোর্ট ব্লেয়ার থেকে নৌসেনার চারটি জাহাজ রওনা দিয়েছে আন্দামানের দিকে৷ যার মধ্যে রয়েছে বিত্রা, বঙ্গারাম ও কুম্ভীর৷ বছর শেষের ছুটিতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে খবর৷ বেশিরভাগই আটকে পড়েছেন৷ দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে বলে খবর৷ বেশ জোরে হাওয়াও বইছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.